এক্সপ্লোর

Anandapur Fire: আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৬, মোমোর গোডাউনে উদ্ধার আরও ৫ দেহ !

Kolkata Anandapur Fire: মৃত্য়ুপুরী আনন্দপুর, নাজিরাবাদে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৬ । ভস্মীভূত গোডাউন থেকে আরও মৃতদেহ উদ্ধার

কলকাতা: মৃত্য়ুপুরী আনন্দপুর, নাজিরাবাদে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৬ । ভস্মীভূত গোডাউন থেকে আরও ৫ টি মৃতদেহ উদ্ধার, খবর পুলিশ সূত্রে । ওয়াও মোমোর গোডাউন থেকে উদ্ধার আরও দেহ। ১৪ জনের পরিবার নিখোঁজের অভিযোগ জানিয়েছে, দাবি বারুইপুর জেলা পুলিশের। নিখোঁজ মোট ২৬ জন, দাবি স্থানীয়দের। 

আরও পড়ুন, "যারা বলছেন বাংলা থেকে শিল্প চলে যাচ্ছে, ...যারা বিজনেস করেন, তাঁরা কেউ যায়নি, যাবেও না", বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ধিকিধিকি আগুনের আঁচ।বাতাসে পোড়া গন্ধ। ইতিউতি ছড়িয়ে পোড়া হাড়গোড়ের টুকরো। পকেট ফায়ার বোজানোর মরিয়া চেষ্টা!আনন্দপুরের কাছে নাজিরাবাদের গোডাউনে আগুন লাগার পর কাটতে চলল ২দিন।মঙ্গলবার সকালেও সেখানে দেখা গেল এই ছবি। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হযেছে গোটা কারখানা চত্বর। নিখোঁজদের পরিবার গত দু'রাত ধরে দুশ্চিন্তায় দু'চোখের পাতা এক করতে পারেনি।এর মধ্য়ে প্রশ্ন উঠছে, গোডাউনে পড়ে থাকা এই হাড়ের টুকরো কাদের? 
 
কী তাদের পরিচয়? জানতে এখন ভরসা কেবল DNA টেস্ট।নিখোঁজ কর্মীর ভাই  স্বপনকুমার সাঁউ বলেন, আমরা মৃতদেহ পাচ্ছি না।  মালিকের যে একটা ফোন করা কিংবা এসে দাঁড়ানো  মালিককেই দেখতে পাচ্ছি না। রবিবার রাত তিনটে নাগাদ দাউদাউ করে জ্বলতে শুরু করে নাজিরাবাদের এই দুই গুদাম, চোখের নিমেষে নিউ পুষ্পাঞ্জলি ডেকরেটার্সের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা ওয়াও মোমো কারখানায়। দমকল আধিকারিক বলেন, দাহ্য পদার্থ ছিল ডেকরেটার্সের দ্রব্য থাকায় ওরা চট করে সময় দেয় না। ফায়ার এক্সটিংগুইসার ম্যাটেরিয়াল কিছু চোখে পড়েনি। এক্সিট থাকলে ভাল হত। 
 
রবিবার গভীর রাতে আগুন লাগে!আর মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু।প্রায় ৩০ ঘণ্টা পর!দমকলমন্ত্রী  সুজিত বসু বলেন, এই জায়গাটা একটা জতুগৃহের মতো, আমরা যা দেখলাম। ফায়ার প্রোটেকশনের জন্য যা যা দরকার ছিল, আমরা দেখিনি।  যা যা আইনগত ব্যবস্থা আছে, এর বিরুদ্ধে সবকিছু নেওয়া হবে। বিজেপি বিধায়ক অশোক দিন্দা বলেন,শুধু ফায়ার ব্রিগেড রেখে দিয়েছে। সেখানে হাজার হাজার কোটি টাকা ধ্বংস হচ্ছে রাজ্য় সরকারের। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। মন্ত্রীর গাড়ি ঢুকতে দেখেই গাড়ির সামনে,ঝান্ডা হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। সুজিত বসু ঘটনাস্থল থেকে বেরিয়ে যাওয়ার পর পাল্টা স্লোগান দিতে শুরু করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।পরে বিক্ষোভ দেখায় কংগ্রেসও। 

সেরা শিরোনাম

Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget