এক্সপ্লোর

Kolkata News: রাতের কলকাতায় চলল গুলি, আহত একাধিক, ভর্তি করা হল SSKM-র ট্রমা কেয়ারে..

Kolkata Babughat Shootout : একদিকে যখন শহরজুড়ে চলছে আরজিকর কাণ্ডে প্রতিবাদ, ঠিক তখনই বাবুঘাটে চলল গুলি, তদন্তে নামল ময়দান থানা ও নর্থ পোর্ট থানার পুলিশ

কলকাতা: নিউটাউন কাণ্ডের পর রাতের শহরে ফের চলল গুলি। একদিকে যখন শহরজুড়ে চলছে আরজিকর কাণ্ডে প্রতিবাদ, ঠিক তখনই বাবুঘাটে চলল গুলি।আহত একাধিক, ভর্তি করা হল SSKM-র ট্রমা কেয়ারে।

ঠিক কী কারণে রাতের কলকাতায় চলল গুলি ? 

বাবুঘাটে গুলিবিদ্ধ এক ব্যক্তি। বালি কেনা নিয়ে গণ্ডগোলের জেরে গুলি চলার অভিযোগ। কয়েক রাউন্ড গুলি চলেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। আহত বেশ কয়েকজন, ভর্তি এসএসকেএমের ট্রমা কেয়ারে। তদন্তে ময়দান থানা ও নর্থ পোর্ট থানার পুলিশ। এসএসকেএমের ট্রমা কেয়ার বিভাগের গেটের কাচ ভেঙে দেওয়ার অভিযোগ আহতদের পরিবারের বিরুদ্ধে।

গুলিবিদ্ধ হলেন ট্রাকের খালাসি

অপরদিকে, রাতের অন্ধকারে রাস্তায় ফেলা ছিল গাছের গুঁড়ি। চালক ভেবেছিলেন সামনে বোধহয় অবরোধ হচ্ছে। ট্রাক থেকে নেমে গাছের গুঁড়ি সরানোর কিছুক্ষণের মধ্যে উড়ে এল গুলি। গুলিবিদ্ধ হলেন ট্রাকের খালাসি। গুলিবিদ্ধ খালাসিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্য এক খালাসিকে অপহরণেরও চেষ্টা করে দুষ্কৃতীরা। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার ধামুয়া রোডে। নিহত নন্দকিশোর সিং (‌৪৫)‌ বিহারের বাসিন্দা। এই ঘটনায় রবিবার দিনভর তল্লাশি চালিয়ে ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরজিকর কাণ্ডে প্রতিবাদের মাঝেই ক্রাইম

একদিকে যখন আরজিকর কাণ্ডে চলছে গোটা শহরে প্রতিবাদ, ঠিক সেই সময়েই নিউটাউনের মতো জায়গায় ঘটে গিয়েছিল ভয়াবহ ঘটনা। ইকো পার্কের কাছে চলেছিল গুলি। বাইকে এসে গুলি চালিয়ে ২ দুষ্কৃতী চম্পট দেয়। রাত ১০টা নাগাদ চলেছিল গুলি । নাসিমুদ্দিন নামে আহতকে ভর্তি করা হয়েছিল বিধাননগর হাসপাতালে। তবে হাসপাতালে নিয়েও শেষ রক্ষা হয়নি ।  মৃত্যু হয় ওই গুলিবিদ্ধ যুবকের। কে বা কারা কী কারণে এই ঘটনা ঘটাল, তদন্তে নেমেছে পুলিশ।

অতীতে ভয়াবহ ঘটনার সাক্ষী হুগলি

অতীতে ভয়াবহ ঘটনার সাক্ষী হুগলি। গভীর রাতে হুগলির মগরায় গাড়িতে ধাওয়া করে শ্যুটআউটের ঘটনা ঘটেছিল। গুলিবিদ্ধ হয়েছিলেন দুই ব্যক্তি। আহতদের একজন হলেন বিশ্বনাথ দে। আরেকজন হলেন মইদুল ইসলাম। গুলিবিদ্ধ দু'জনকে চিকিৎসার জন্য প্রথমে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিশ্বনাথ দে-কে স্থানান্তরিত করা হয়েছিল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।

আরও পড়ুন, পেট্রোলের দরে বদল বাংলার ১৭ জেলায়, আজ জ্বালানি ভরাতে খরচ কত ?

পুলিশ সূত্রে খবর, রাত দেড়টা নাগাদ মগরার নাকসা মোড়ের কাছে শ্যুটআউটের ঘটনা ঘটেছিল। বাইকে যাচ্ছিলেন বিশ্বনাথ দে ও মইদুল ইসলাম। পুলিশ সূত্রে খবর, একটি গাড়ি তাঁদের ফলো করছিল। আচমকা দুই বাইক আরোহীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছিল। বিশ্বনাথ দে-র পেটে ও হাতে গুলি লেগেছিল। পায়ের ওপরের অংশ গুলি লাগে মইদুলের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই হামলা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget