এক্সপ্লোর

Kolkata News: ১০০ কিমি গতিতে ছুটছিল জাগুয়ার! বালিগঞ্জ দুর্ঘটনায় গ্রেফতার ২, জামিন অযোগ্য ধারায় মামলা

Kolkata Road Accident: দুর্ঘটনার সময় গাড়িতে দু’জন ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের গ্রেফতার করা হয়েছে।

সৌমিত্র রায় ও আবির দত্ত, কলকাতা: দুরন্ত গতিতে ছুটে এসে একের পর এক গাড়িতে ধাক্কা। একধার দিয়ে হেঁটে যাওয়া মহিলাকে চাপা। মুহূর্তের মধ্যে চোখের সামনে এমন ভয়ঙ্কর ঘটনা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন পথচলতি মানুষ। গাড়ির নীচে গুটিয়ে পড়ে থাকা দেহটি কোনও রকমে বার করে আনা হয় দেহটি (Woman Killed)। প্রশ্ন উঠছে গাড়ির বেপরোয়া গতি নিয়েও। সূত্রের খবর, ১০০ কিলোমিটার বেগে চলছিল ঘাতক জাগুয়ার গাড়িটি। তাতেই শহরের রাস্তায় চলাফেরা আদৌ নিরাপদ কিনা, প্রশ্ন উঠছে (Kolkata News)।  

শহরে ফের বেপরোয়া গতির বলি প্রাণ

রবিবার দুপুরে বালিগঞ্জ সার্কুলার রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা (Ballygunge Accident) ঘটে গিয়েছে। একটি সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটি ১০০ কিলোমিটার বেগে ছুটছিল। দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা জানান, স্টিয়ারিংয়ে হাত ছিল এক মহিলার। পরে পুলিশ জানায়, ধৃতের নাম সুযশ পরশরামপুরিয়া।  বাড়ি বালিগঞ্জের সানি পার্ক এলাকায়। ঘাতক জাগুয়ার গাড়িটি আটক করেছে পুলিশ। দুর্ঘটনার সময় গাড়িতে দু’জন ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের গ্রেফতার করা হয়েছে। জামিন অযোগ্য ধারায় দায়ের হয়েছে মামলা। 

কিন্তু প্রশ্ন উঠছে, দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তায় বিলাসবহুল গাড়ি নিয়ে জয়রাইডে বেরিয়ে, ট্র্যাফিকের তোয়াক্কা না করে এত গতি তুললেন কী ভাবে চালক! প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাঁর কথায়, ‘‘মানুষ যতক্ষণ না জীবনের মূল্য বুঝবে, অন্যের জীবন, আমার জীবনের পার্থক্য না বুঝবে, ততদিন এমন ঘটনা কমবে না। জানে, এত জোরে চললে মরে যেতে পারে। দু’টো-তিনটে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে তবেই নিয়ন্ত্রণে আসবে।’’

আরও পড়ুন: Kolkata News: অফিস ছুটির পর মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, শহরে বেপরোয়া জাগুয়ার প্রাণ কাড়ল মহিলার

রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তও এ ব্যাপারে একমত। তাঁর কথায়, ‘‘রাস্তাঘাট সিসিটিভি ফুটেজে মোড়া। ট্র্যাফিক আগের থেকে অনেক উন্নত। দুপুরে জাগুয়ার, BMW জয়রাইড করে মেরে ফেলল, এটা হতে পারে না। কলকাতা পুলিশের সার্জেন্টরা বিশ্বমানের। কী করে ঘটল? অত্যন্ত লজ্জার। লাইসেন্স বাতিল করে কঠোর অ্যাকশন নিতে হবে।’’

ধৃতের কঠোর শাস্তির দাবি উঠছে

এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বালিগঞ্জ থানার পুলিশ। চালক মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণও জানা যাবে বলে আশাবাদী পুলিশ। কিন্তু তাতে যে প্রাণ চলে গিয়েছে, তা কি ফিরে আসবে, প্রশ্ন সাধারণ মানুষের।  তো ফিরে আসবে না অকালে চলে যাওয়া প্রাণ। 

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget