এক্সপ্লোর

Kolkata News: সরকারি কাজে বাধাদানের অভিযোগ, তিন বছর পুরনো মামলায় গ্রেফতার যুব মোর্চা নেতা

Bharatiya Janata Yuva Morcha: ২০১৯-এ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজেপি-র ওই যুব মোর্চা নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

আবীর দত্ত, কলকাতা: তিন বছর আগের একটি মামলায় গ্রেফতার বিজেপি যুব মোর্চা নেতা (Bharatiya Janata Yuva Morcha)। তালতলা থানা এলাকা থেকে ধৃত বিকাশ শর্মা। তিনি বিজেপি যুব মোর্চার উত্তর কলকাতার (Kolkata News) সাধারণ সম্পাদক।

তালতলা থেকে গ্রেফতার যুব মোর্চা নেতা

পুলিশ সূত্রে খবর, ২০১৯-এ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজেপি-র ওই যুব মোর্চা নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। তার ভিত্তিতেই গতকাল ওই নেতাকে গ্রেফতার করে তালতলা থানার পুলিশ। এ নিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

শনিবার রাতে বিকাশকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ৩৫৩ ধারায় মামলা ছিল তাঁর বিরুদ্ধে। জারি হয় গ্রেফতারি পরোয়ানা। তার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। রবিবার আদালতে পেশ করা হবে। এর আগে একাধিক বার ডেকে পাঠালেও, বিকাশ পুলিশের ডাকে সাড়া দেননি বলে অভিযোগ। 

আরও পড়ুন: Pashchim Bardhaman: জামুড়িয়ায় ট্রান্সফর্মারে আগুন, বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা

অন্য দিকে, প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে হাওড়ায় গ্রেফতার বিজেপি নেতা। ঘটনায় সিআইডি তদন্তের দাবি জানিয়ে, উদয়নারায়ণপুর থানার সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা।

টাকা নিয়েও চাকরি না দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

সুমিতরঞ্জন কাঁড়ার নামে এই নেতা গত বিধানসভা ভোটে উদয়নারায়ণপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। চাকরিপ্রার্থীদের অভিযোগ, প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন এই বিজেপি নেতা। তার পরেও চাকরি মেলেনি।

চাকরিপ্রার্থীদের দাবি, চাকরি না পেয়ে বিজেপি নেতার কাছে টাকা ফিরত চেয়েছিলেন তাঁরা। চাপে পড়ে  কয়েক জনকে চেকও দেন ওই বিজেপি নেতা। অভিযোগ, সেই চেক বাউন্স করে। এরপরই বিজেপি নেতার বিরুদ্ধে উদয়নারায়ণপুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন চাকরিপ্রার্থীরা। শুক্রবার রাতে, হাওড়া ময়দান এলাকায়, বাড়ি থেকে গ্রেফতার করা হয় সুমিতরঞ্জন কাঁড়ারকে।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget