এক্সপ্লোর

BJP Rakesh Singh: পুরোহিতকে মারধর-প্রাণে মারার হুমকি! বিজেপি নেতা রাকেশ সিং-এর বিরুদ্ধে বড় অভিযোগ

BJP: এক পুরোহিতকে মারধর ও প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ওয়াটগঞ্জ থানা এলাকার অর্ফ্যানগঞ্জ রোডে বিজেপি নেতা রাকেশ সিংয়ের বাড়ির পাশে, এই শ্যামধাম মন্দির নিয়েই অশান্তির সূত্রপাত।

সুদীপ্ত আচার্য, কলকাতা: এক পুরোহিতকে (Priest) মারধর ও প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি (BJP) নেতা রাকেশ সিং (Rakesh Singh)-এর বিরুদ্ধে। যদিও পুরোহিতের বিরুদ্ধেই পাল্টা হামলার অভিযোগ তুলেছেন বিজেপি নেতা। দু'পক্ষই ওয়াটগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে। 

ফের বিতর্কে বিজেপি নেতা রাকেশ সিং। এবার এক পুরোহিতকে মারধর ও প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ওয়াটগঞ্জ থানা এলাকার অর্ফ্যানগঞ্জ রোডে বিজেপি নেতা রাকেশ সিংয়ের বাড়ির পাশে, এই শ্যামধাম মন্দির নিয়েই অশান্তির সূত্রপাত।                                                                                                 

অভিযোগকারী স্বামী বৃন্দাবন দাসের দাবি, মাসছয়েক আগে পর্যন্ত ওই মন্দিরের পুরোহিত ছিলেন তিনি। শনিবার বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে দর্শনের জন্য ওই মন্দিরে যান। তাঁর অভিযোগ, তখনই চড়াও হন রাকেশ সিং, তাঁর ছেলে-সহ বেশ কয়েকজন। উইকেট, হকি স্টিক দিয়ে তাঁকে বেধড়ক মারা হয় বলে অভিযোগ পুরোহিতের। একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন ওই পুরোহিত। 

অভিযোগকারী পুরোহিত স্বামী বৃন্দাবন দাস বলেন, দীর্ঘদিন পুজারী ছিলাম, প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। এক প্রত্যক্ষদর্শী মহিলা বলেন, 'মন্দির দখলের চেষ্টা করছেন রাকেশ সিং, ওখানে বিয়ে বাড়ি ভাড়া দেওয়ার চেষ্টা করছিলেন। তাই মহন্তকে মারধর করেছেন'।                                     

আরও পড়ুন, ‘নো ভোট টু বিজেপি বলে এই দিন দেখতে হল’! অধীরকে নিশানা শুভেন্দুর

রাকেশ সিং-এর বিরুদ্ধে ওয়াটগঞ্জ থানায় মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে পুরোহিতের তরফে। যদিও পুরোহিতের বিরুদ্ধেই পাল্টা হামলার অভিযোগ তুলেছেন বিজেপি নেতা। তিনি বলেন, 'অভিযোগ অস্বীকার। ওই পুরোহিত ওই মন্দিরের বেতনভুক পুরোহিত ছিল। অনেক লোকজন এনে নাম তুলতে বলে। কিছু মহিলা বাধা দেয়। মারধর করা হয়নি। আমার ছেলে হাসপাতালে ভর্তি।' 

পুরোহিতের অভিযোগের ভিত্তিতে, বিজেপি নেতার বিরুদ্ধে, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পাল্টা রাকেশ সিংয়ের অভিযোগের ভিত্তিতে, পুরোহিতের বিরুদ্ধেও মামলা রুজু হয়েছে।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: ‘দ্রুত CAA-র সার্টিফিকেট দেওয়া হবে’, জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, 'এখনও যারা, আবেদন করেননি...'
‘দ্রুত CAA-র সার্টিফিকেট দেওয়া হবে’, জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, 'এখনও যারা, আবেদন করেননি...'
Annapurna Yojona: ১ কোটি ৪৬ লক্ষের অ্যাকাউন্টে... মমতার অভিযোগ উড়িয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে আপডেট শুভেন্দুর
১ কোটি ৪৬ লক্ষের অ্যাকাউন্টে... মমতার অভিযোগ উড়িয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে আপডেট শুভেন্দুর
TMC News: 'ঋতব্রত-তৃণমূল' ছেড়ে 'কালীঘাট তৃণমূল'-এ বিধায়ক, বলছেন, 'ভুল বোঝানো হয়েছিল, মমতার সঙ্গেই আছি'
'ঋতব্রত-তৃণমূল' ছেড়ে 'কালীঘাট তৃণমূল'-এ বিধায়ক, বলছেন, 'ভুল বোঝানো হয়েছিল, মমতার সঙ্গেই আছি'
West Bengal News Live Updates: যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে এবার পথে গেরুয়াপন্থীরা, জাতীয় পতাকা নিয়ে মিছিল, হাজির বিজেপি নেতারা
যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে এবার পথে গেরুয়াপন্থীরা, জাতীয় পতাকা নিয়ে মিছিল, হাজির বিজেপি নেতারা

ভিডিও

Bhawanipur News : স্কুলের মধ্যেই পড়ুয়াকে সাপের কামড়! SSKM-এ ভর্তি প্রথম শেণির ছাত্র
Kolkata News | গাছ ভেঙে পড়ে মৃত্যু রোগীর আত্মীয়ের। আহত আরও ৩ জন, SSKM-এই ভর্তি আহতরা
Kalighat Temple News | কালীঘাট মন্দিরে NSG, ৩ দিন ধরে খতিয়ে দেখা হবে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা
JU Chaos Live: হাতে CC ফুটেজ। যাদবপুর ক্যাম্পাসে গুন্ডামির ৫ দিন পরেও গ্রেফতারি শূন্যই!
BJP News Baruipur | বারুইপুরে নৃশংসভাবে খুন হলেন বিজেপি কর্মী। অভিযোগের তির কার দিকে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Brydon Carse : নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
Embed widget