এক্সপ্লোর

Bowbazar Incident: 'কোথায় যাব জানি না', মাঝরাতেই বাড়ি ছেড়ে হাহাকার বাসিন্দার

Kolkata Metro News: বাড়িতে ফাটল, মেট্রোর কাজের দিকেই অভিযোগের আঙুল। ভয়ে বাড়ি ছাড়ছেন অনেকে।

কলকাতা: একই ঘটনা। একই আতঙ্ক। মাঝে শুধু আড়াই বছরের ফারাক। রাতের বেলা বাড়িতে ফাটল ধরায় প্রবল আতঙ্ক বউবাজার (bowbazar) এলাকায়। কাছেই মেট্রো রেলের (Metro Rail) কাজ চলছে। সেই কারণেই এমন ফাটল বলে অভিযোগ করছেন বাসিন্দারা।  

এলাকায় আতঙ্ক:
আগের বার বহু বাড়িতে ফাটল (CracK) দেখা গিয়েছিল। ধসে পড়েছিল বাড়ি। সেই ঘটনা আতঙ্ক বাড়িয়েছে। পুরনো ঘটনার কথা মনে করেই রাতেই আতঙ্কে বাড়ি ছাড়ছেন স্থানীয় বাসিন্দারা। অনেকক্ষণ পর্যন্ত এলাকায় কোনও ইঞ্জিনিয়ারের দেখা মেলেনি বলে অভিযোগ। শুধু বাড়ি নয়, রাস্তাতেও ফাটল দেখা গিয়েছে। ব্যাগ নিয়ে বাড়ি ছাড়ছেন স্থানীয় বাসিন্দা। একের পর এক বাড়ি থেকে জামাকাপড় গুছিয়ে বাড়ি ছাড়ছেন বাসিন্দারা। একজনকে বাড়ির পেডেস্টাল ফ্যান নিয়ে যেতে দেখা যায়। ফাটল দেখা যাওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত মেট্রোর আধিকারিকদের দেখা মেলেনি বলে দাবি। পরে মেট্রোর আধিকারিকরা আসেন। যেখানে যেখানে ফাটল দেখা গিয়েছে, সেখানে ঘুরে দেখেন তিনি। স্থানীয়দের দাবি, মেট্রোর এক ইঞ্জিনিয়ার বলেছেন পরিচয়পত্র নিয়ে বাড়ি থেকে বেরোতে। কিন্তু কোথায় নিয়ে যাওয়া হবে, তা বলা হয়নি বলে অভিযোগ। 

কী বলছেন বাসিন্দারা:
একটি বাড়ির মালিক বলেন, 'এর আগে বাড়ি থেকে বের করে দিয়েছে। আগে টাকা দেয়নি। আমি বেরবো না। মরলে বাড়িতেই মরব।' আগের মতোই এক ঘটনা ঘটেছে। মেট্রো কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেই। এরা এখন বের করে দেবে, ক্ষোভ ওই ব্যক্তির। স্থানীয় এক মহিলা মানসী ভুঁইয়া বলেন, 'কাজ থেকে ফিরে এসে দেখেছি বাড়ির ফাটল। এখন বলছে বেরিয়ে যাও। লোকজন বেরিয়েছে। জিনিস তো সব ভিতরেই রয়েছে। শুধু প্রয়োজনীয় কিছু নথি নিয়ে বেরিয়ে এসেছি।' কান্নায় ভেঙে পড়তে দেখা যায় এক বৃদ্ধাকে। তিনি বলেন, 'সব শেষ করে দিল। কোথায় যাব জানি না।' ক্ষতিগ্রস্ত বাড়িগুলি থেকে লোকজনকে বের করার কথা বলছে পুলিশ।

এলাকায় কাউন্সিলর:
স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে বলেন, 'সন্ধের পর থেকে ফাটল বাড়ছে। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে।' মেট্রোর ইঞ্জিনিয়ার কেন নেই, সেই প্রশ্ন তুলেছেন কাউন্সিলর। 

মেট্রো কর্তৃপক্ষের আশ্বাস:
কেএমআরসিএল-এর জিএম (অ্যাডমিন) এ কে নন্দী বলেন, 'মেট্রোর ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে যাচ্ছে। সব দিক খতিয়ে দেখা হবে।' ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সবরকম সাহায্য করা বলে আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন:  বউবাজারে একাধিক বাড়িতে ফাটল, আড়াই বছর পর ফের আতঙ্ক, কাঠগড়ায় মেট্রো কর্তৃপক্ষ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget