এক্সপ্লোর

Kolkata Building Collapse: শহরজুড়ে বেআইনি বাড়ি! পুরসভা, কাউন্সিলরের নজরদারি এড়িয়ে কীভাবে সম্ভব?

Illegal Construction in Kolkata: গার্ডেনরিচে বহুতল দুর্ঘটনার পরেই প্রশ্ন উঠছে কীভাবে এই কাজ চলছে? বেআইনি বহুতলের ক্ষেত্রে পুরসভা আগেই ব্য়বস্থা নেয়নি কেন? উঠছে প্রশ্ন

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, অর্ণব মুখোপাধ্যায় ও সন্দীপ সরকার, কলকাতা: গার্ডেনরিচে মর্মান্তিক দুর্ঘটনার পরেও ফেরেনি বহু মানুষের। এখনও কলকাতার বহু জায়গায় অবৈধ নির্মাণ চলছে রমরমিয়ে। পুরসভা অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার কিছু দিনের মধ্যে সেখানে ফের শুরু হচ্ছে বসবাস। কলকাতার বিভিন্ন জায়গায় অন্তর্তদন্ত চালিয়ে এমনই চাঞ্চল্য়কর ছবি উঠে এল এবিপি আনন্দর ক্য়ামেরায়।

সম্প্রতি মধ্যরাতে গার্ডেনরিচে ধসে পড়েছিল একটি পাঁচতলা নির্মীয়মাণ বাড়ি। ঝরে গিয়েছিল ১০টি প্রাণ। এখনও ধ্বংসস্তূপের তলায় কেউ আটকে রয়েছেন কিনা তার খোঁজ চলছে। 

বহুতল দুর্ঘটনার পরেই প্রশ্ন উঠছে কীভাবে এই কাজ চলছে? কীভাবে পুলিশ-প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে এই কাজ? বেআইনি বহুতলের ক্ষেত্রে পুরসভা আগেই ব্য়বস্থা নেয়নি কেন? এর কারণ কি প্রোমোটার-পুরসভা যোগসাজশ? কলকাতাজুড়ে খোঁজ নিল এবিপি আনন্দ। তাতেই উঠে এল নানা চাঞ্চল্যকর তথ্য।

বাঘাযতীনের চিত্তরঞ্জন কলোনি:
এখানে একটি বাড়ি বেআইনি বলে ভেঙে দিয়েছিল খোদ পুরসভা। তা নিয়ে বিস্তর নাটকও হয়েছিল। ২০২৩ সালের ২৭ জুন, কলকাতা পুরসভার ডেমোলিশন স্কোয়াড এই বাড়িটি ভাঙতে গেলে সেই কাজে বাধা দেন তৃণমূলের কাউন্সিলর। বাড়িটি অর্ধেক ভেঙে ফিরতে হয় পুরকর্মীদের। কিন্তু, তারপর যা হয়েছে, তা আরও মারাত্মক। ছাদের ওপর চৌকো করে ফাটিয়ে দেওয়া হয়েছিল। সেখানে আবার ছাদ বানিয়ে নেওয়া হয়েছে। বাসিন্দারা জানাচ্ছেন ওই বাড়িতে লোকজন থাকেন। ওই বাড়ির প্রোমোটার দেবাশিস বিশ্বাসের দাবি, 'কর্পোরেশন যেভাবে বাড়ি ভেঙেছিল, বাড়ি সেই ভাবেই আছে। রিপিয়ারিং করা হয়েছে। রেগুলারাইজ করার জন্য মালিক গিয়েছিল। কিন্তু অনেক টাকা ফাইন লাগবে।'

একবালপুর থানা এলাকার ইব্রাহিম রোড:
এখানেও দেখা গিয়েছে এক ছবি। কলকাতা পুরসভার ৭৮ ওয়ার্ডে কিছুদিন আগেই একটি বহুতল তৈরি হয়। স্থানীয়দের দাবি, বহুতলের একাংশকে অবৈধ বলে, ছাদ ফুটো করে দিয়ে যান পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকরা। তারপরেও সেই বাড়ির ছাদ মেরামত করে অনেকে দিব্য়ি থাকছেন বলে অভিযোগ।

অনিয়মের ছবি ধরা পড়েছে কবিরাজ বাগানের হরিশ নিয়োগী রোডেও। কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে একটি বহুতলের তৃতীয় তলাটি অবৈধ ভাবে তৈরি হয়েছে বলে অভিযোগ পেয়ে সেখানে ফুটো করে দিয়ে যান পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা। কিন্তু সেই বাড়ি আবার ঢালাই করা হয়েছে। অভিযোগকারী রঞ্জিত গোস্বামী বলেন, 'আমাকে অন্ধকারে রেখে বেআইনি নির্মাণ, বাড়ির ছাদ আবার ঢালাই করা হয়েছে।' ওই এলাকার তৃণমূল কাউন্সিলর অমল চক্রবর্তী বলেন, 'অবৈধ হয়ে থাকলে কী ভাবে হয়েছে আমি জানি না।' পুরসভা বেআইনি বলে ভেঙে দেওয়ার পরও এসব বাড়িতে লোকজন থাকছে কীকরে? স্থানীয় কাউন্সিলরদের অজান্তে কি এটা সম্ভব? পুরসভা কি দেখেও চোখ বুজে রয়েছে?

আরও পড়ুন: প্রথমবার UPSC দিয়েই সারা ভারতে ব়্যাঙ্ক ৯৪, কীভাবে সফল হলেন তমালি?

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget