এক্সপ্লোর

Kolkata Building Collapse: কসবায় ৫ তলা হেলে পড়া বাড়ির হদিশ ! সামনেই দাঁড়িয়ে বিশালাকার অ্যাক্রোপলিস মল..

Kolkata Kasba Building Collapse: কলকাতায় ফের হেলে পড়া বহুতলের হদিশ, এবার কসবার রাজডাঙা..

কলকাতা: কলকাতায় ফের হেলে পড়া বহুতলের হদিশ। এবার  কসবার রাজডাঙায় হেলে পড়া বহুতলের হদিশ মিলল। অ্যাক্রোপলিস মলের পিছনে পাঁচতলা বাড়ি। বাসিন্দাদের অভিযোগ, ধীরে ধীরে হেলে পড়ছে বহুতল।

বাড়ির ডানদিকে মাটি থেকে উচ্চতা যেখানে প্রায় ১১ ফুট, বাড়ির বাঁ দিকের অংশের উচ্চতা মেরেকেটে ৬ ফুট। ভয়ের চোটে নিজেদের ফ্ল্যাট ছেড়ে অন্যত্র থাকছেন বহুতলের কোনও কোনও বাসিন্দা। কেউ আবার প্রাণ হাতে করে হেলে পড়া বহুতলেই রয়েছেন। পুরসভা ও স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। খোঁজ নিয়ে দেখার কথা জানিয়েছেন ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না। 

গত দেড় সপ্তাহে ইতিমধ্যেই হেলে পড়া বাড়ির সংখ্যা ৫ ছাড়িয়েছে। বাঘা যতীন, বেলঘরিয়া, ট্যাংরা, বিধাননগর পুরসভার দুটি এলাকার পর এবার তপসিয়ায় হেলে পড়েছে বহুতল। আতঙ্কে কাঁটা বাসিন্দারা। আর ঠিক এহেন পরিস্থিতির মাঝেই, সম্প্রতি মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন,  ' সব হেলে পড়া বাড়ি মানেই বিপজ্জনক নয়। কলকাতায় অনেকগুলি বাড়ি আছে। বছরের পর বছর রয়েছে। আংশিক একটু হেলে গিয়েছে। বছরের পর বছর রয়েছে। এদিকের বাড়িটা Sanctioned plan পায়নি। আজকে Structural Ability Test হবে। তারপরে  ওনারা কাগজপত্র নিয়ে আমার কাছে আসবেন। FIR তো নিশ্চয়ই হয়েছে। আমি হট করে ..হঠকারী নই। এটা মেয়র ঠিক করবে না, এটা ইঞ্জিনিয়াররা ঠিক করবেন। সব হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয়, যদি Structural Ability দিয়ে দেয়। যে Structure ঠিক আছে, তাহলে বিপজ্জনক নয়।'

আরও পড়ুন, আজ SSC চাকরি বাতিল মামলার শুনানি, আদালতে কী তথ্য দেবে এসএসসি ? 'যদি যোগ্য-অযোগ্য আলাদা করা সম্ভব না হয়..'

সম্প্রতি এমনই ঘটনার মুখোমুখী হয় বাঘাযতীন এলাকা।  বাঘাযতীনে বহুতল হেলে পড়ার দায় কার? তা নিয়ে চরমে চাপানউতোর। অভিযোগ, তিনতলার অনুমতি থাকলেও, নির্মাণ হয়েছিল চারতলা। স্থানীয় তৃণমূল কাউন্সিলর বলছেন, তিনি জানেনই না, এই বহুতল কবে হয়েছে। ফিরহাদ হাকিম দায় ঠেলছেন বাম আমলের দিকে। পাল্টা সিপিএমের দাবি, এই বহুতল তৈরি যখন শুরু হয়,তখনও এলাকায় ছিলেন তৃণমূলের কাউন্সিলর। আক্ষরিক অর্থেই পায়ের তলা থেকে মাটি সরে গেছে! বাঘাযতীনের বহুতল বিপর্যয়ে রাতারাতি আশ্রয়হীন বহু পরিবার। কিন্তু, এর দায় কার? এই বহুতল হেলে পড়ার পর সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য।

 

 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget