এক্সপ্লোর

Kolkata Building Collapse : 'ওই এলাকা মেয়র ও পুরমন্ত্রীর তথাকথিত দুর্গ' গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ে ফিরহাদকে খোঁচা শুভেন্দুর

Gardenrich Building Collapse : মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও কলকাতার সিপি-কে উদ্দেশ্য করে পোস্ট শুভেন্দু অধিকারীর। ফিরহাদকে খোঁচা শুভেন্দুর।


সুকান্ত মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : রবিবার রাতে ভয়াবহ দুর্ঘটনা কলকাতায়। গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে মৃত ২। মৃত দুই মহিলার নাম  সামা বেগম ও হাসিনা খাতুন ।  ঘটনায় আহত একাধিক । মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

পুকুর বুজিয়ে নির্মাণ, অভিযোগ

একটি বাড়ি ভাঙার অভিঘাত এসে পড়েছে পাশের বাড়িগুলির উপরেও। পাশাপাশির বাড়িগুলোরও ভেঙেছে ছাদের একাংশ, দেওয়ালে ধরেছে ফাটল। আতঙ্ক কাটছে না স্থানীয়দের। তাঁদের অভিযোগ, পুকুর বুজিয়ে বাড়ি তৈরি হচ্ছে, সংকীর্ণ রাস্তা, ৩ ফুটের রাস্তায় তৈরি হচ্ছে বহুতল । কীভাবে সম্ভব ? প্রশ্ন স্থানীয়দেরই। আর এই পরিস্থিতিতে  বহুতল বিপর্যয়ে মেয়র ফিরহাদ হাকিমকে খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। 

ফিরহাদকে খোঁচা শুভেন্দুৃর

পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, 'গার্ডেনরিচের ১৩৪ নম্বর ওয়ার্ডে ৫ তলা বাড়ি ভেঙে পড়েছে। ওই এলাকা মেয়র ও পুরমন্ত্রীর তথাকথিত দুর্গ বলে পরিচিত। হতাহতর সংখ্যা নিয়ে একের পর এক ফোন আসছে। দুর্গতদের উদ্ধারে অবিলম্বে বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠান। ' মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও কলকাতার সিপি-কে উদ্দেশ্য করে পোস্ট করেন শুভেন্দু অধিকারী। 

সোমবার সকালে ঘটনাস্থলে যান বিজেপি নেতা ইন্দ্রনীল খান। তিনিও প্রশ্ন তোলেন, এই সংকীর্ণ এলাকায় কীভাবে এমন বহুতল নির্মাণ হয় ? 

উদ্ধারকাজে চ্যালেঞ্জ 

রাতেই ঘটনাস্থলে চলে আসে দমকল ও বিপর্ষয় মোকাবিলা বাহিনী। চলে আসেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। চেষ্টা হয় ক্রেন এনে সিমেন্টের চাঙড় সরানোর। কিন্তু দীর্ঘ সংকীর্ণ গলিপথের শেষে ঘটনাস্থলে যন্ত্রপাতি নিয়ে পৌঁছোনো যায়নি প্রায় ভোর রাত পর্যন্ত। রাত দুটো থেকে কাজ শুরু করে এনডিআরএফ। তাঁরা অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে কংক্রিটের চাঁই কেটে কেটে উদ্ধার করার চেষ্টা করে। ধ্বংসস্তূপের নীচে আর কেউ চাপা পড়ে আছেন কিনা, খোঁজ চালাচ্ছেন পুলিশ, দমকল কর্মী ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।

ভোর হতে গতি পেয়েছে উদ্ধারকাজ। ইতিমধ্যেই ২ টি মৃতদেহ উদ্ধার হয়েছে। হাসপাতালে ভর্তি ১৫ জন। তার মধ্যে ৬ জন রয়েছেন আইসিইউতে।তাদের মধ্যে আছে ২ নাবালক। হাসপাতালের বেডে শুয়ে চলছে লড়াই।   

আরও পড়ুন :                 

গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত ২, হাসপাতালে যুঝছেন ১৫ জন

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News:অভিষেকের সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ, একাধিক নার্সিংহোম থেকে বাজেয়াপ্ত X-RAY-USG মেশিন
অভিষেকের সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ, একাধিক নার্সিংহোম থেকে বাজেয়াপ্ত X-RAY-USG মেশিন
Kolkata Airport Mosque: নামাজ পাঠের কর্মসূচি থেকে এবার পিছু হঠলেন সিদ্দিকুল্লা, এয়ারপোর্টের মসজিদ এলাকায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর
নামাজ পাঠের কর্মসূচি থেকে এবার পিছু হঠলেন সিদ্দিকুল্লা, এয়ারপোর্টের মসজিদ এলাকায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর
Sonam Wangchuk: NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের,
NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের, "আমি আপনাদের কাছে .."
Politics: 'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?
'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?

ভিডিও

Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর হাত ধরে মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর
ED Investigation: জোর করে জমি দখল ও বেআইনি নির্মাণ মামলায় ইডির দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিত পেশ
Chok Bhanga 6ta | বহরমপুরে পুলকারে ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল ৪ খুদে পড়ুয়া সহ ৫জন | ABP ANANDA
TMC MLA: জাল নোট মামলায়, আরও বিপাকে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, কী অভিযোগ ?
Suvendu Adhikari: 'ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে', বহরমপুরে দুর্ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget