এক্সপ্লোর

Kolkata Bus Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা! করুণাময়ী যাওয়ার পথে রাজারহাটে খালে উল্টে গেল যাত্রী বোঝাই বাস!

Bus Accident: একেবারে রাস্তা থেকে খালি উল্টে যায় পুরো বাসটি।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: শুক্রবারের সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা। রাজারহাটে খালে উল্টে গেল যাত্রী বোঝাই বাস, দুর্ঘটনায় আহত ৪০ থেকে ৫০ জন। 

একেবারে রাস্তা থেকে খালি উল্টে যায় পুরো বাসটি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে। রাজারহাট-হাড়োয়া খালে বাস উল্টে দুর্ঘটনাটি ঘটেছে। 

পুলিশ সূত্রে খবর, বেড়াচাঁপা থেকে করুণাময়ী আসার পথে উল্টে যায় বাস। ঘটনাস্থলে পৌঁছেছে রাজারহাট থানার পুলিশ। ঘুমের ঘোরে দুর্ঘটনা কি না, চালক ও খালাসিকে তা নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

স্থানীয় সূত্রে খবর, এই বাসটি বেপরোয়া গতিতেই আসছিল। মনে করা হয়েছে কোনও কারণে হয়তো নিয়ন্ত্রণ রাখতে পারেনি বাসটি। গতির জেরে কিংবা চালকের ভুলে বাসটি একেবারে ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে যায়। বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন। তাঁদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন।  

যাত্রীদেরকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।                       

আহত এক যাত্রী জানিয়েছেন ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা। তিনি বলেন, 'বাস যখন রেলিং ভেঙে খালে গিয়ে পড়ল। তখন আমি পুরো জলের তলায় চলে গেছিলাম। একা একা উঠেছি। কোনও মতে প্রাণে বেঁচেছি।' এই ঘটনায়, বাসের চালক ও খালাসি-সহ আহত হয়েছেন অন্তত ৪৬ জন।তাদের মধ্যে, ৯ জনকে ভর্তি করা হয়েছে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। 

ঠিক কীভাবে ঘটল এই দুর্ঘটনা? প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, শুক্রবার সকালে, বেড়াচাঁপা থেকে সল্টলেকের করুণাময়ীর দিকে আসছিল এই বাসটি। পাশেই ছিল ২১১ রুটের আরেকটি বাস।রেষারেষির কারণেই কি এই দুর্ঘটনা? আহত এক যাত্রীর কথায়, 'হঠাৎ একটা গাড়ি ওভারটেক করল। সামনে একটা গাড্ডা ছিল। গাড্ডায় সামনের চাকা পড়ে গিয়ার ভেঙে গেছে। গাড়ি আর ঠিক তাল রাখতে পারেনি, খালে উল্টে দিয়েছে। আমাদের মাথায় লেগেছে প্রায় সকলেরই। কিছু বুঝে ওঠার আগেই ঘটে গেল সব।' 


যাত্রীদের আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয়রা।এরপর ক্রেন দিয়ে খাল থেকে বাসটিকে তোলা হয়। প্রত্যক্ষদর্শীদের একাংশের আবার দাবি, বেহাল রাস্তার কারণে দুর্ঘটনা ঘটেছে।                                 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi In Brigade: 'এরা নিজেদের পকেট ভরে, আর উন্নয়ন আটকে থাকে', ব্রিগেড থেকে আগাগোড়া তৃণমূলকে নিশানা মোদির
'এরা নিজেদের পকেট ভরে, আর উন্নয়ন আটকে থাকে', ব্রিগেড থেকে আগাগোড়া তৃণমূলকে নিশানা মোদির
Narendra Modi Rally: 'সংবিধান স্বীকৃত পদে বসে এমন হুমকি'? মুখ্যমন্ত্রীর কোন মন্তব্যকে নিশানা করে এই আক্রমণ মোদির?
'সংবিধান স্বীকৃত পদে বসে এমন হুমকি'? মুখ্যমন্ত্রীর কোন মন্তব্যকে নিশানা করে এই আক্রমণ মোদির?
Modi in Brigade: ব্রিগেডে বারবার মোদির নিশানায় তৃণমূল, বাংলার উন্নয়ন থেকে পরিবর্তন, কী বার্তা প্রধানমন্ত্রীর
ব্রিগেডে বারবার মোদির নিশানায় তৃণমূল, বাংলার উন্নয়ন থেকে পরিবর্তন, কী বার্তা প্রধানমন্ত্রীর
Weather : আগামী ৭ দিন ধরে দফায় দফায় বৃষ্টি-বজ্রপাত! কালবৈশাখী শুরু?
আগামী ৭ দিন ধরে দফায় দফায় বৃষ্টি-বজ্রপাত! কালবৈশাখী শুরু?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
Embed widget