এক্সপ্লোর

Kolkata: ম্যাজিস্ট্রেটের বাড়িতে নজরদারির অভিযোগ, বসানো হল পুলিশ পিকেট

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বাড়িতে সন্দেহজনকভাবে নজরদারি। বাড়ির সামনে ৬ বাইক আরোহীর সন্দেহজনক গতিবিধি। বাড়ির জানালায় এলোপাথাড়ি ধাক্কা। ফেলে রেখে যাওয়া হয় মদের বোতল।

হিন্দোল দে, কলকাতা: গভীর রাতে বাড়ির সামনে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াচ্ছে বেশ কয়েকজন বাইক আরোহী। ধাক্কা দিচ্ছে জানলায়। এমনই অভিযোগ তুলেছেন ব্যাঙ্কশাল কোর্টের ৬ নম্বর মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট (Metropolitan Magistrate)। এবিপি আনন্দে খবর সম্প্রচার হতেই, বাড়ির সামনে বসানো হয় পুলিশ পিকেট (Police Picket)। লাগানো হয়েছে সিসিটিভি।

ম্যাজিস্ট্রেটের বাড়িতে নজরদারি? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (Metropolitan Magistrate) বাড়িতে সন্দেহজনকভাবে নজরদারি। বাড়ির সামনে ৬ বাইক আরোহীর সন্দেহজনক গতিবিধি। বাড়ির জানালায় এলোপাথাড়ি ধাক্কা। ফেলে রেখে যাওয়া হয় মদের বোতল। শুধু তাই নয়, পুলিশে অভিযোগ জানানোর পরেও ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে বলে অভিযোগ। গত মঙ্গলবার, রাত ১০ টা নাগাদ এমনই অভিজ্ঞতার সম্মুখীন হন বলে দাবি ব্যাঙ্কশাল কোর্টের ৬ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (Metropolitan Magistrate) সোহন মুখোপাধ্যায়-এর।

রাত ১০টা থেকে ১টার মধ্যে তিনটি বাইকে ৬ জন বাড়ির সামনে ঘুরতে থাকে বলে অভিযোগ। নেমপ্লেট দেখে লিখে নিয়ে যায় নাম-ঠিকানা। পরদিনই নিউ আলিপুর থানায় অভিযোগ জানানো হয়। লিখিত অভিযোগ জানানো হয়, পুলিশ কমিশনার ও জয়েন্ট সিপি ক্রাইমকে। কিন্তু, বৃহস্পতিবার আবারও এক বাইক আরোহীর সন্দেহজনক গতিবিধি দেখা যায় বলে অভিযোগ। আতঙ্কিত হয়ে পড়ে পরিবার। ম্যাজিস্ট্রেটের স্ত্রী দেবলীনা মুখোপাধ্যায় বলেন, “অভিযোগ জানিয়েছি। যেন চিহ্নিত করে গ্রেফতার করা হয়।’’ অভিযোগকারী ম্যাজিস্ট্রেটের মা মহুয়া মুখোপাধ্যায়ের কথায়, “আমি একাই বয়স্ক। বউমা, নাতি, খুব ভয়ে থাকি। পুলিশ পোস্টিং হলে ভাল হয়।’’

এবিপি আনন্দে এই খবর সম্প্রচারের পরই, ম্যাজিস্ট্রেটের বাড়ির সামনে এদিন বসানো হয় পুলিশ পিকেট। বাড়ির একাধিক জায়গায় লাগানো হয় সিসিটিভি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে।   যে বাইকগুলিকে চক্কর কাটতে দেখা গেছে, সেগুলোরও খোঁজ শুরু হয়েছে।

আরও পড়ুন: Cyclone Alert: গভীর থেকে গভীরতম হচ্ছে নিম্নচাপ, উত্তাল সমুদ্র; সাইক্লোন-সতর্কতা জারি একাধিক জেলায়

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
West Bengal News Live: কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget