এক্সপ্লোর

Kolkata Crime Story :'জামাইবাবুর সঙ্গে সম্পর্ক, তারপর...', খুলল টালিগঞ্জে কাটা মাথার রহস্যের জট !

জানা গিয়েছে মাথাটি কার। মোটামুটি স্পষ্ট খুনের মোটিভও।  আততায়ীকে চিহ্নিত করেছে পুলিশ।

ময়ুখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা :  টালিগঞ্জের গ্রাহামস রোডে বহুতলের পিছনের ভ্যাটে শুক্রবার মেলে তরুণীর কাটা মাথা। ক্ষত তাজা। রক্তও টাটকা।  ১২ ঘণ্টার মধ্যে খুন করে ফেলা হয়েছে মাথা, কাটা-মাথার ক্ষত দেখেই ধারণা পুলিশের। কার মাথা ? কে ফেলে গেল লোকালয়ে ? বাকি দেহাংশই বা কোথায়? এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। টালিগঞ্জের অভিজাত পাড়ায় কে এভাবে কাটা মাথা ফেলে গেল, জানতি পুলিশ খতিয়ে দেখে সিসিটিভি ফুটেজ। তল্লাশিতে কাজে লাগানো হয় স্নিফার ডগ।  

একদিনের মধ্যেই তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতিও ঘটেছে। জানা গিয়েছে মাথাটি কার। মোটামুটি স্পষ্ট খুনের মোটিভও।  আততায়ীকে চিহ্নিত করেছে পুলিশ। ঘটনায় ডায়মন্ড হারবারের বাশুলডাঙা থেকে এক রং মিস্ত্রিকে আটক করেছে পুলিশ।

নিহত মহিলার নাম খতেজা বিবি। বাড়ি মগরাহাটের কামদেবপুরে। নিহতের পরিবারের দাবি, বেশ কয়েকবছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বাপের বাড়িতে দুই সন্তানকে নিয়ে থাকতেন বছর চল্লিশের খতেজা। গলফ গ্রিন, যাদবপুর এলাকায় পরিচারিকার কাজ করতেন তিনি। খতেজাকে কাজ জোগাড় করে দেন তাঁর ছোট বোনের স্বামী আতিয়ার রহমান লস্কর। বৃহস্পতিবার কাজে বেরিয়ে আর বাড়ি ফেরেননি খতেজা। তাঁর মোবাইল ফোনও বন্ধ ছিল।  আতিয়ারই শ্যালিকাকে খুঁজতে যান। পরে খতেজাকে খুনের অভিযোগে ডায়মন্ড হারবারের বাসুলডাঙা থেকে তাঁর ভগ্নিপতি, রঙের মিস্ত্রি আতিয়ার রহমান লস্করকেই গ্রেফতার করে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, নিহতের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে এক রং মিস্ত্রির। টাওয়ার ডাম্পিং পদ্ধতি ব্যবহার করে তাকে চিহ্নিত করে পুলিশ।  মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাত করা হয় মহিলাকে। মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করা হয়, তার পর কেটে ফেলা হয় মাথা। এমনই বলছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। কাটা মাথা পাওয়ার ১২ ঘণ্টা আগে খুন করা হয়েছে বলে  প্রাথমিক তদন্তে  পুলিশের অনুমান।  পুলিশ সূত্রে খবর, খতেজার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে তাঁর ভগ্নিপতির। সম্পর্কের টানাপোড়েনের জেরে প্রতিহিংসাবশত এই খুন।

শুক্রবারই স্থানীয় এক চা বিক্রেতা জানিয়েছিলেন তিনি আগেও দেখেছেন মহিলাকে। সকালে আসতেন, বিকেলে ফিরতেন। কোথাও হয়তো পরিচারিকার কাজ করতেন। এখন এই মহিলার ওপর কোন আক্রোশে খুন করল রাজমিস্ত্রি, খতিয়ে দেখছে পুলিশ। 

এই ঘটনা মনে করিয়ে দিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসের ওয়াটগঞ্জের ঘটনা। গত ২ এপ্রিল,  ওয়াটগঞ্জের সত্য ডক্টর লেনে সিআইএসএফের পরিত্য়ক্ত বারাকে প্লাস্টিকের মধ্যে পড়ে ছিল এক মহিলার কাটা মাথা, কাটা হাত এবং কাটা পা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। শহর কলকাতার অভিজাত এলাকায় এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।             

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget