এক্সপ্লোর

Dengue Scare : পুজোর মুখে কলকাতায় আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি, মশার আঁতুড়ঘর রেল কলোনি ঘিরে পুরসভা-রেল তরজা

KMC : ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি, ডেপুটি মেয়রের হুঁশিয়ারি, কাজ না হলে পুরসভাই কামারডাঙা রেল কলোনি পরিষ্কার করে রেলের কাছে টাকা দাবি করবে। 

অনির্বাণ বিশ্বাস, কলকাতা : পুজোর (Durga Puja 2023) মুখে কলকাতাতেও ডেঙ্গিতে আক্রান্তের (Dengue Scare) সংখ্যা বাড়ছে। কড়া হাতে ডেঙ্গি মোকাবিলায় পথে নামলেন কলকাতা পুরসভার (Kolkata Municipality Corporation) ডেপুটি মেয়র অতীন ঘোষ। ৫৬ নম্বর ওয়ার্ডের কামারডাঙা রেল কলোনি কার্যত মশার আঁতুড়ঘর।

এদিন তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দারকে নিয়ে এলাকা পরিদর্শনে যান ডেপুটি মেয়র। তাঁর অভিযোগ, রেলকে বারবার বলা সত্ত্বেও কাজ হয়নি। গোটা এলাকাজুড়ে ঝোপঝাড় থেকে জমা জলে গোটা এলাকা হয়ে উঠেছে ডেঙ্গির আঁতুড়ঘর। এলাকায় এডিস মশার লার্ভা সহ জলের নমুনা রেলের কর্মী-অফিসারদের সামনে নিজেই তুলে ধরেছিলেন কেএমসি-র ডেপুটি মেয়র। যার পরে  ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি, ডেপুটি মেয়র অতীন ঘোষের (Atin Ghosh) হুঁশিয়ারি, কাজ না হলে পুরসভাই কামারডাঙা রেল কলোনি পরিষ্কার করে রেলের কাছে টাকা দাবি করবে। 

ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে একদিকে যেখানে পুরসভার অভিযোগের মুখে রেল কর্তৃপক্ষ। তেমনই গোটা ঘটনায় লেগেছে রাজনৈতিক রংও। এলাকার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দারের বক্তব্য, এখানকার মানুষ অতিষ্ট হয়ে উঠেছেন। আমি গতবছরেও গোটা ঘটনা জানিয়ে চিঠি দিয়েছিলাম। এবারেও দিয়েছি।

এমনিতেই ক্রমশ ঘোরাল হচ্ছে কলকাতা সহ রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। উদ্বেগ বাড়িয়ে তুলেছে ম্যালেরিয়ার বাড়বাড়ন্তও।। ইতিমধ্যে তড়িঘড়ি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন স্বরাষ্ট্র সচিব। পরিস্থিতি সামলাতে আরও তৎপর হতেই বার্তা দেওয়া হয়েছে। কোথাও কোনও অস্বাস্থ্যকর পরিবেশ থাকলে তা দ্রুত পরিষ্কার করার বিষয়েও জোর দিতে বলা হয়েছে।

ডেঙ্গি নিয়ে এমনিতেই স্বাস্থ্য দফতরের পর্যালোচনা বৈঠকে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। চলতি বছরে ৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ২৪ হাজার ৭০৯। জুলাই থেকে অগাস্ট, রাজ্যে ৫ গুণ বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জুনে আক্রান্ত ৬২৪, জুলাইয়ে আক্রান্ত ৩ হাজার ৭৭৮। অগাস্টে ডেঙ্গি আক্রান্ত ১৫ হাজার ৬৭২।কলকাতা পুরসভা এলাকায় এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত ২৭০০। বেসরকারি মতে ডেঙ্গিতে রাজ্যে মৃতের সংখ্যা ৩১, সরকারি মতে মৃতের সংখ্যা ৩। 

প্রসঙ্গত, ডেঙ্গির বাড়বাড়ন্তের মাঝেই জানা গিয়েছে অবশেষে আসতে চলেছে বহু প্রতীক্ষিত ডেঙ্গি ভ্যাকসিন, নভেম্বর মাসেই দেশ জুড়ে শুরু হচ্ছে চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল ।

 

আরও পড়ুন- শক্তি বাড়াল নিম্নচাপ, বড়সড় দুর্যোগ অপেক্ষা করছে বাংলার জন্য?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
TMC 21 July: শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে
শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget