এক্সপ্লোর

West Bengal Weather : শক্তি বাড়াল নিম্নচাপ, বড়সড় দুর্যোগ অপেক্ষা করছে বাংলার জন্য?

WB Weather Update : আগামী দুদিনে নিম্নচাপটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে স্থলভাগের মধ্যে দিয়ে উত্তর ওড়িশা ও দক্ষিণ ঝাড়খন্ড অতিক্রম করবে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা :  উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি (WB Weather Update) বাড়িয়ে বাংলা ওড়িশা উপকূলে অবস্থান করছে। মৎস্যজীবীদের বুধবার সমুদ্রে যেতে মানা। দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে এই নিম্নচাপের অংশ। আগামী দুদিনে নিম্নচাপটি 9Weather Update) ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে স্থলভাগের মধ্যে দিয়ে উত্তর ওড়িশা ও দক্ষিণ ঝাড়খন্ড অতিক্রম করবে। মৌসুমী অক্ষরেখাটি বাংলা ওড়িশা উপকূলের বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।  (IMD) 

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বুধবার দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশই থাকবে। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির আরও একটি স্পেল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃহস্পতিবার থেকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মেঘলা আকাশই বজায় থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  দুই এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। উপকূল সংলগ্ন জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে পশ্চিমের দিকের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর , বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।

বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে 

উত্তরবঙ্গে বৃষ্টি ক্রমশ বাড়বে। আগামী ২৪ ঘন্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সপ্তাহভর উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার বৃষ্টি বাড়বে পার্বত্য এলাকার জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কিছু অংশে বিক্ষিপ্তভাবে দুই এক পশলা ভারী বৃষ্টি হবে।

বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং-এ। দার্জিলিং, কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

শুক্রবারে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায়।

কলকাতার আবহাওয়া

কলকাতায় বুধবার দিনভর মেঘলা আকাশই থাকবে।  সকাল থেকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭১ থেকে ৯২ শতাংশ। বৃষ্টিপাতের পরিমাণ ২.৪ মিলিমিটার। 

 

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget