এক্সপ্লোর

Atin Ghosh Car Accident : ডেপুটি মেয়রের গাড়িতে বাসের ধাক্কা, দুর্ঘটনার পর কেমন আছেন অতীন?

পুরসভায় আসার আগে দুর্ঘটনার কবলে পড়ে অতীন ঘোষের গাড়ি।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : সোমবার সকাল থেকেই কলকাতা শহরে একের পর এক দুর্ঘটনার খবর। মৃত্যুও হয়েছে একাধিক। আর তারই মধ্যে  ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন এ শহরের ডেপুটি মেয়র। অতীন ঘোষের গাড়িকে ধাক্কা মারে একটি সরকারি বাসই। 

উত্তর কলকাতার তালতলা মোড়ের কাছে অতীনের গাড়িকে ধাক্কা মারে একটি সরকারি বাস। ধাক্কায় তুবড়ে যায় ডেপুটি মেয়রের গাড়ির সামনের অংশ। পুরসভা সূত্রে খবর, পুরসভার বাজেট অধিবেশনে যোগ দিতে আসছিলেন তিনি। দুর্ঘটনায় কোনও শারীরিক ক্ষতি হয়নি ডেপুটি মেয়রের। 

তবে সব দোষ সরকারি বাসের ঘাড়ে চাপাননি অতীন। ডেপুটি মেয়র নিজেই বলেছেন, তাঁর গাড়িও অসতর্কভাবে চলছিল।  এদিন কলকাতা শহরেই একের পর এক দুর্ঘটনা ঘটে । তাতে মৃত্যু হয় ২ মহিলার।

আরও পড়ুন : হাওড়ায় সাত সকালেই ভয়ঙ্কর দুর্ঘটনা ! চরম বিপদে ২০ জন বাসযাত্রী 

 

রবীন্দ্র সদনের কাছে দুর্ঘটনা                         

রবীন্দ্র সদনের কাছে ২টি বাসের রেষারেষিতে এক মহিলার মৃত্য়ু হয় । সোমবার সকালে রবীন্দ্র সদনের কাছে ২টি বাস রেষারেষিতে জখম হন বরানগরের বাসিন্দা রেশমি রায়। দুর্ঘটনার পর SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 
এরপর শ্যামবাজার থেকে পাকড়াও করা হয় ২২২ রুটের এক বাস চালককে।  

দুর্ঘটনা ওয়েলিংটনেও

এদিনই সকাল ৯টা নাগাদ ওয়েলিংটন স্কোয়ারে স্কুল বাসের ধাক্কায় সত্তরোর্ধ্ব এক বৃদ্ধার মৃত্য়ুর অভিযোগ ওঠে। এন্টালি থেকে পাকড়াও করা হয় স্কুল বাসের চালককে।   

উলুবেড়িয়ায় বাস দুর্ঘটনা

সোমবারই হাওড়ার উলুবেড়িয়ায় বাসের পিছনে বাসের ধাক্কায় আহত হন অন্তত ২০ জন যাত্রী। সকাল ৮টা নাগাদ উলুবেড়িয়ার কুলগাছিয়া শ্রীরামপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। নন্দীগ্রাম- বারাসাত রুটের একটি বেসরকারি বাস যাত্রী তোলার জন্য দাঁড়িয়ে পড়ে। পিছনেই ছিল হাওড়া থেকে দিঘাগামী বাস। নিয়ন্ত্রণ হারিয়ে দিঘার বাসটি সামনের বাসটিকে ধাক্কা মারে। দুটি বাসে সব মিলিয়ে ১০০ জন যাত্রী ছিলেন। দুটি বাসেরই চালক পলাতক।   

অন্যদিকে হাওড়াতেই  কদমতলায় সরকারি আবাসনের সামনে বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হয় এক প্রৌঢ়ার। অভিযুক্তকে গ্রেফতার করে ব্যাঁটরা থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলে ছিলেন যুব তৃণমূলের ওয়ার্ড সভাপতি। অভিযোগপত্রে তাঁরও নাম রয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন যুব তৃণমূল নেতা। 

 

সেরা শিরোনাম

Nandigram Rejinagar Bypoll : বড় খবর, নন্দীগ্রাম, রোজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?
বড় খবর, নন্দীগ্রাম, রোজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?
Nandigram Bypoll Election Result LIVE Updates: 'আমাদের চিন্তার কী আছে? মানুষের চিন্তা! ঘুম ভেঙে আসার প্রয়োজন হয় কি না প্রশ্ন', রেজিনগরে গোড়াতেই বুথ ছাড়লেন ঋতব্রত-তৃণমূলের প্রার্থী
'আমাদের চিন্তার কী আছে? মানুষের চিন্তা! ঘুম ভেঙে আসার প্রয়োজন হয় কি না প্রশ্ন', রেজিনগরে গোড়াতেই বুথ ছাড়লেন ঋতব্রত-তৃণমূলের প্রার্থী
Shimla Landslide : ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget