এক্সপ্লোর

Durga Puja: কোন মণ্ডপে কতটা জনজোয়ার, দাঁড়াতে হবে কতক্ষণ! কলকাতা পুলিশের নতুন উদ্যোগ 'ভিড়োমিটার'

Kolkata Durga Puja: কলকাতার উত্তর থেকে দক্ষিণ বড় বড় পুজোগুলির প্যান্ডালের আশেপাশে বসানো হচ্ছে ডিজিটাল ডিসপ্লে বোর্ড

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: হাতে আর সময় বেশি নেই। পুজো (Durga Puja) আসতে বাকি আর কয়েক দিন। এরই মধ্যে পুজো প্রস্তুতি চলছে জোরকদমে। সঙ্গে চলছে কোন প্যান্ডেলে (Pandel) কবে 'হপিং'! সেই প্ল্যানকে আরও সহজ করে দিতে পুজোয় এবার কলকাতা পুলিশের (Kolkata Police) নতুন উদ্যোগ 'ভিড়োমিটার'। 

শুনতে অবাক মনে হলেও, এটা সত্যি! টালা থেকে টালিগঞ্জ, বেলেঘাটা থেকে বেহালা, কোথায়, কোন প্যান্ডেলে কতটা ভিড়, তা জানিয়ে দেবে পুলিশই। এর জন্য কলকাতার উত্তর থেকে দক্ষিণ বড় বড় পুজোগুলির প্যান্ডালের আশেপাশে বসানো হচ্ছে ডিজিটাল ডিসপ্লে বোর্ড। শিয়ালদা, পার্ক স্ট্রিটের মতো গুরুত্বপূর্ণ জায়গাতেও থাকছে এই সুবিধা।  

কোথায়, কোন মণ্ডপে সেই মুহূর্তে কী অবস্থা, কতটা ভিড়, লাইনে কতটা সময় দাঁড়াতে হতে পারে, তারই এক ঝলক দেখে নেওয়া যাবে কলকাতা পুলিশের এই ডিসপ্লে বোর্ডে। গতকাল কলকাতার বিভিন্ন পুজো কমিটির কর্তাদের সঙ্গে সমন্বয় বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। ফলে পুজোয় ঠাকুর দেখার প্যাকেজ এবার অনেকটাই সহজ হবে দর্শকদের জন্য।                                 

আরও পড়ুন, বড় দুয়ারের দুর্গা, দুর্গাপুর-ফরিদপুরের ব্যানার্জি বাড়ির মায়ের পুজোয় দেওয়া হয় নাড়ু বলি

পাশাপাশি, খারাপ রাস্তা দ্রুত সারাতে বলে রাজ্য ও কেন্দ্র মিলিয়ে ৯টি সংস্থা ও দফতরকে চিঠি পাঠিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। কলকাতার ৩৩০টি রাস্তাকে খারাপ বলে চিহ্নিত করা হয়েছে। এই রাস্তাগুলির কোনওটি ভাঙা, কোনওটি আবার খানা-খন্দে ভর্তি। পুজোর সময় এই রাস্তাগুলিতে ধীরে গাড়ি চলাচল করার কারণে যানজটের আশঙ্কা করছে কলকাতা পুলিশ। তাই পুজোর আগেই এই রাস্তাগুলিকে জরুরি ভিত্তিতে মেরামতের জন্য কলকাতা পুরসভা, KMDA, PWD, কলকাতা পোর্ট ট্রাস্ট-সহ ৯টি সংস্থা ও দফতরকে চিঠি দিয়েছে লালবাজার। 

এদিকে, বাস, ট্রাম ও লঞ্চে কলকাতা, শহরতলি ও গ্রামের ঠাকুর দর্শনের ব্যবস্থা থাকছে। এবছরেও পুজোয় বিশেষ ট্য়ুরের আয়োজন করছে রাজ্য়ের পরিবহণ দফতর। পাশাপাশি কয়েক দিনের মধ্য়ে শপিং স্পেশাল সরকারি বাসও নামতে চলেছে পথে। নির্দিষ্ট বাস টার্মিনাস এবং অনলাইনে বুকিং করা যাবে।                                                        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
Awas Yojana: এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
Debraj Chakraborty: দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?
দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget