এক্সপ্লোর

Durga Puja: আজ কৃষ্ণানবমী, চণ্ডীপাঠ, মঙ্গলারতিতে শীল লেনের দাস বাড়িতে দেবীর অকাল বোধন

Kolkata Durga Pujo: সকাল সকাল মাতৃ আরাধনা। তারপর চণ্ডীপাঠ, মঙ্গলারতি, ভোগের আয়োজন। শীল লেনের দাস বাড়িতে তাই আজ থেকেই উৎসবের মেজাজ।

সঞ্চয়ন মিত্র, কলকাতা:  আজ কৃষ্ণানবমী (Krishna Navami)। নিয়ম মেনে মধ্য কলকাতার (Kolkata) শীল লেনের দাস বাড়িতে অকাল বোধন। এখানে আজ থেকেই শুরু হল দুর্গাপুজো (Durga Puja)। কৃষ্ণানবমী উপলক্ষ্যে দাস বাড়িতে চরম ব্যস্ততা। 


সকাল সকাল মাতৃ আরাধনা। তারপর চণ্ডীপাঠ, মঙ্গলারতি, ভোগের আয়োজন। শীল লেনের দাস বাড়িতে তাই আজ থেকেই উৎসবের মেজাজ। এই বাড়িতে দুর্গাপুজোর ৭ ধরনের কল্পারম্ভ হয়। মহানবমীর ঠিক ১৫ দিন আগে কৃষ্ণানবমী তিথিতে কল্পারম্ভের মাধ্যমেই হয় দেবীর অকাল বোধন। পুজো চলবে ষষ্ঠী পর্যন্ত। মহাসপ্তমীতে শুরু মহাপুজো। 

অন্যদিকে, কৃষ্ণানবমীতে বাঁকুড়ার বিষ্ণুপুরের মল্ল রাজবাড়িতে মাতৃ আরাধনা। মূর্ছা পাহাড়ে কামানের ৯ বার তোপধ্বনির মাধ্যমে ১ হাজার ২৭ বছরের ঐতিহ্যবাহী পুজোর আগমনী বার্তা। কথিত আছে, ৯৯৭ খ্রিষ্টাব্দে মল্লরাজ জগৎ মল্ল শিকার করতে বেরিয়ে জঙ্গলে পথ হারিয়ে ফেলেন। সেখানেই বটগাছের তলায় বসে মেলে দৈববাণী।

জঙ্গল কেটে মৃণ্ময়ীর মন্দির বানানোর পাশাপাশি, রাজধানী বিষ্ণুপুরে সরিয়ে আনেন রাজা জগৎ মল্ল। রীতি মেনে কৃষ্ণানবমীতে মন্দিরে আনা হয় বড় ঠাকরুন মহাকালীকে। দেবীপক্ষের চতুর্থী তিথিতে মন্দিরে আসবেন মেজ ঠাকরুন মহালক্ষ্মী। সপ্তমীর দিন আনা হবে ছোট ঠাকরুন মহা সরস্বতীকে। এই তিন ঠাকরুন আসলে স্থানীয় ফৌজদার পরিবারের হাতে আঁকা তিনটি বিশেষ পট। মল্ল রাজ পরিবারের পুজো পরিণত হয়েছে আম জনতার পুজোয়।                                                 

আরও পড়ুন, কোন মণ্ডপে কতটা জনজোয়ার, দাঁড়াতে হবে কতক্ষণ! কলকাতা পুলিশের নতুন উদ্যোগ 'ভিড়োমিটার'

অন্যদিকে,  কৃষ্ণানবমীতে বাঁকুড়ার বিষ্ণুপুরের মল্ল রাজবাড়িতে মাতৃ আরাধনা। মূর্ছা পাহাড়ে কামানের ৯ বার তোপধ্বনির মাধ্যমে ১ হাজার ২৭ বছরের ঐতিহ্যবাহী পুজোর আগমনী বার্তা। রীতি মেনে কৃষ্ণানবমীতে মন্দিরে আনা হয় বড় ঠাকরুন মহাকালীকে। দেবীপক্ষের চতুর্থী তিথিতে মন্দিরে আসবেন মেজ ঠাকরুন মহালক্ষ্মী। সপ্তমীর দিন আনা হবে ছোট ঠাকরুন মহা সরস্বতীকে। এই তিন ঠাকরুন আসলে স্থানীয় ফৌজদার পরিবারের হাতে আঁকা তিনটি বিশেষ পট। মল্ল রাজ পরিবারের পুজো পরিণত হয়েছে আম জনতার পুজোয়।                                                          

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
Cyclone Alert: ঘূর্ণিঝড়ের চরিত্র বদল! কেন বাড়ছে সক্রিয়তা? ফের নভেম্বরে আসছে নতুন নিম্নচাপ-সাইক্লোন?
ঘূর্ণিঝড়ের চরিত্র বদল! কেন বাড়ছে সক্রিয়তা? ফের নভেম্বরে আসছে নতুন নিম্নচাপ-সাইক্লোন?
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
West Bengal News Live : দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২

ভিডিও

Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:
Dilip Ghosh |
Chorbagan Incident: চোরবাগানকাণ্ডের রেশ কাটার আগেই ছড়াল আগুন আতঙ্ক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget