এক্সপ্লোর

Kolkata News: খাস কলকাতায় স্কুলব্যাগে বোমা-গুলি, শোরগোল একবালপুরে !

Ekbalpur: পুরনো শত্রুতার জেরে কেউ ব্যাগটি রেখে গেছে বলে দাবি করেছেন বাড়ির মালিক

কলকাতা : খাস কলকাতায় স্কুলব্যাগ থেকে বোমা-গুলি উদ্ধার । একবালপুরের কার্ল মার্ক্স সরণিতে বাড়ির ছাদ থেকে উদ্ধার হল গুলি-বোমা ভর্তি ব্যাগ । কীভাবে, কোথা থেকে ব্যাগটি এল তা খতিয়ে দেখছে পুলিশ । পুরনো শত্রুতার জেরে কেউ ব্যাগটি রেখে গেছে বলে দাবি করেছেন বাড়ির মালিক। ঘটনার তদন্তে একবালপুর থানার পুলিশ। Kolkata Ekbalpur News

গতকাল ওই বাড়ির ছাদে একটি কালো রঙের স্কুলব্যাগ পাওয়া যায়। এখানে প্রায় ৭টি বোমা পাওয়া গিয়েছে। চারটি ইম্প্রোভাইজড গুলি ও একটি শটগানের গুলি পাওয়া গিয়েছে। এই বোমা ও গুলি কীভাবে এখানে এল ? কেউ বানিয়ে রেখেছে, নাকি বাইরে থেকে কেউ এনে এখানে রেখেছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।  

বাড়ির মালিক বলেন, 'এই ব্যাগভর্তি বোমা-গুলি কীভাবে এল কিছু জানি না। পুলিশ আমাকে কিছু বলেনি। ওরা এল, আমি সেইসময় ছিলামও না। কী দেখল, না দেখল। ১ তারিখে আমাদের ঝামেলা থেকেই এর সূত্রপাত। চারজন গ্রেফতার হয়েছে। আরও বড় বড় মাথা চার-পাঁচজন গ্রেফতার হবে। কেসকে ঘোরানোর জন্য ওরা কিছু পরিকল্পনা করেছে। ঝামেলার সূত্রপাত, একটি গেস্টকে মারা নিয়ে। তাঁর কাছ থেকে ২ লক্ষ টাকা ছিনতাই করে নিয়েছে। এত মেরেছে যে লোকটা মরে যেত। একশো শতাংশ নিশ্চিত ওই ঘটনা থেকেই হয়েছে এটা। আমি তো রোজ আদালত যাচ্ছি-আসছি। '

মাঝরাতে আনন্দপুরের পানশালায় দুষ্কৃতী-তাণ্ডব

এদিকে কলকাতার বুকে বেনজির দুষ্কৃতী-দৌরাত্ম্য় দেখা গিয়েছে হালে ! EM বাইপাসের মতো ব্য়স্ত রাস্তার ধারে, একটি পানশালায় চড়াও হয়ে চলে তাণ্ডব ! রেহাই পায়নি পানশালার বাইরে থাকা গাড়িও। ভেঙে চুরমার করে দেওয়া হয় একের পর এক গাড়ির কাচ। সোমবার গভীর রাতে, দুষ্কৃতী তাণ্ডবের এই ঘটনা ঘটেছে কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের আনন্দপুরে, এক বার-কাম-রেস্তোরাঁয়। পানশালা কর্তৃপক্ষের অভিযোগ, সোমবার রাতে ১০-১২ জন দুষ্কৃতীর একটি দল লাঠিসোঁটা নিয়ে পানশালায় চড়াও হয়। সেখানে অবাধে ভাঙচুর চালায় তারা। ম্যানেজার ও কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পানশালার বাইরে দাঁড় করানো, বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। ভেঙে দেওয়া হয় CC ক্যামেরাও।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget