এক্সপ্লোর

Burrabazar Fire: ফের অগ্নিকাণ্ড শহরে, বড়বাজারে ঘিঞ্জি এলাকায় শাড়ির গুদামে আগুন

Panic Among Local People: ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা

কলকাতা : শীতের দুপুরে ফের অগ্নিকাণ্ড শহরে। বড়বাজারের (Burrabazar) কটন স্ট্রিটে একটি শাড়ির গুদামে আগুন (Fire at Godown) লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন । ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পোস্তা থানার অন্তর্গত ১৪৭ নম্বর কটন স্ট্রিট এলাকার ঘটনা। এই এলাকায় বেশিরভাগই বস্ত্র, বিশেষ করে শাড়ির দোকান-গোডাউন-পাইকারি বাজার রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ২টো নাগাদ সংশ্লিষ্ট বিল্ডিংয়ে ৫ তলার গোডাউনে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল, কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা। ৯ তলার এই বিল্ডিংয়ের উপরের তলাতেও রয়েছে ব্যবসায়িক ক্ষেত্র। তাই, আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারতো।

যদি এই মুহূর্তে দ্রুত আগুন নেভানোর কাজ চলছে। বিল্ডিংটি রেসিডেন্সিয়াল ও কর্মর্সিয়াল দুটি উদ্দেশেই ব্যবহার করা হয়। যদিও বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে গেছে। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করা যায়নি। ভেতর ও বাইরে থেকে জল দেওয়া হচ্ছে। আগুন লাগার পর অবশ্য বিল্ডিং থেকে সকলে নিরাপদে বেরিয়ে এসেছেন বলে জানা গেছে।

মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ড -

দীপাবলীর পরদিন বিকেলে, মেডিক্যাল কলেজের MCH বিল্ডিংয়ে এইচআইভি চিকিৎসার আউটডোরে হঠাৎ আগুন লাগে। দমকলের ৬ টি ইঞ্জিনের প্রায় একঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নিকাণ্ডের ঘটনার পরই সেখানে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। মেডিক্যাল কলেজে পরিদর্শনে যান স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। অধ্যক্ষের ঘরে বৈঠকও করেন তিনি। মেডিক্যাল কলেজে যায় ফরেন্সিক টিম। অগ্নিকাণ্ডের পর আউটডোর পরিষেবা স্বাভাবিক করা হয়।

গত অক্টোবরে বাঁশদ্রোণীতে এক বসতবাড়িতে আগুন (Bansdroni Fire Incident) লাগে। স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিন পৌঁছায় বলে খবর। পুজোর মধ্যে এটিই একমাত্র অগ্নিকাণ্ডের ঘটনা নয়। মহাষ্টমীর সন্ধেতেই শহরের ক্যানাল ইস্ট রোডে এক বাড়িতে বিধ্বংসী আগুন লাগে।

এই ঘটনার আগে, মহাষ্টমীর দিন, সন্ধেয় যখন মণ্ডপে মণ্ডপে জনসমুদ্র, ঠিক তখনই ক্যানাল ইস্ট রোডের বাড়িতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, মোট ৬টি সিলিন্ডার ফাটার শব্দ শোনা যায়। 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget