এক্সপ্লোর

Kolkata Fire: জাহাঙ্গির খানের সরকারি অফিসে আগুন, 'উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা' অভিযোগ করছে বিজেপি

Jahangir Khan: এখানেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনার কর্মাধক্ষ্য জাহাঙ্গির খানের অফিস। আর সেখানেই একটা অভিযোগ করছে বিজেপি, যে তথ্য প্রমাণ লোপাটের জন্যই এই আগুন লাগানো হচ্ছে।

কলকাতা: বুধবার কাজের দিনে আলিপুরের একটি সরকারি অফিসে আগুন লাগে। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ ভবনে একাধিক তলে আগুন লাগে। তারপর সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল। যদিও, দুপুর সাড়ে ১২ টা নাগাদ নতুন করে আবার আগুন লাগে। অষ্টম তলে সর্ব শিক্ষা অভিযানের অফিসে আগুন লাগে। তার পাশে মিড ডে মিলের অফিসেও আগেন লেগে যায়।

আরও পড়ুন: আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এই ভুল একদম নয়, না হলেই আসতে পারে Income Tax Department -এর নোটিস

উল্লেখ্য, প্রথম তৃতীয় তলে আগুন লেগেছিল। সেখানে নীচে থেকে জল দেওয়া সম্ভব হচ্ছিল। কিন্তু অষ্টম তলায় আগুন নেভানো সম্ভব হচ্ছিল না। তারপর অন্য পদ্ধতি অবলম্বন করে সেই আগুন নেভানোর চেষ্টা করা হয়। ইতিমধ্যেই আগুন লাগে সর্ব শিক্ষা অভিযানের অফিসে। ওই দফতরের এক কর্মী প্রায় কেঁদেই ফেললেন। বললেন, "আমাদের দফতরটা সম্পূর্ণ পুড়েই গেল। এত নথি। এমন ভাবে ক্ষতি হয়ে গেল। এই আগুন লাগা মেনে নিতে পারছি না।"

তবে কি আগুনে সব নথি পুড়ে গেল? সর্ব শিক্ষা অভিযানের দফতরের ওই কর্মী বলছেন, নথি সেভাবে নষ্ট হওয়ার কথা নয়। কারণ, তাঁদের সব নথিই ই-ফাইলিং হয়। এর সেই নথি জমা থাকে সার্ভারে। ফলে, নথি সেই ভাবে নষ্ট হয়নি বলেই জানালেন ওই কর্মী। যদিও কম্পিউটার সহ একাধিক জিনিস পুড়ে গিয়েছে বলেই খবর।

আরও পড়ুন: বেতনের ১০০ শতাংশই পাবেন পেনশনে? অষ্টম বেতন কমিশনের সামনে বড় সুপারিশ, বয়সের সঙ্গে সঙ্গে বাড়বে টাকার পরিমাণ?

প্রসঙ্গত, এখানেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনার কর্মাধ্যক্ষ জাহাঙ্গির খানের অফিস। আর সেখানেই একটা অভিযোগ করছে বিজেপি, যে তথ্য প্রমাণ লোপাটের জন্যই এই আগুন লাগানো হচ্ছে। বিজেপি নেতা রাকেশ সিং বলছেন, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই জাহাঙ্গিরের অফিসে আগুন লাগানো হয়েছে। এমনকি তিনি সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করেন এর পিছনে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

দমকল জানিয়েছে, কর্মাধ্যক্ষদের অফিস যেখানে, সেখান থেকেই আগুন লেগেছে। আর তার উল্টো দিকে রয়েছে INC-এর অফিসও। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে সেই সব অফিস। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলছেন, "সম্ভাবনা আছে, আগুন লাগিয়ে সব ফাইল পুড়িয়ে দেওয়ার চেষ্টা। আর এর তদন্ত হওয়া উচিত।"     

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Advertisement

ভিডিও

Chaos in Jadavpur University:
Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডবের ঘটনায় এবার অভিযোগ দায়ের করল ABVP সমর্থক
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | রাতবিরেতে যাদবপুরে তাণ্ডব! কী জানালেন নিরাপত্তারক্ষী?
Chaos in Jadavpur University |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget