এক্সপ্লোর

Howrah News: বেআইনি পার্কিং রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, শালিমারে পুলিশি তৎপরতা

Shalimar Parking: ১৬ জুন রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় হাওড়ার শালিমার স্টেশন চত্বরে। স্টেশন লাগোয়া পার্কিং জোন কার দখল নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠী।

সুনীত হালদার, হাওড়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কড়া বার্তার পরই শালিমারে বেআইনি পার্কিং রুখতে শুরু হল পুলিশি তৎপরতা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকায় চলল রুটমার্চ। এদিকে তৎপরতা শুরু হল পুরসভার তরফেও।

শালিমারে পুলিশি তৎপরতা: ১৬ জুন রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় হাওড়ার শালিমার স্টেশন চত্বরে। স্টেশন লাগোয়া পার্কিং জোন কার দখল নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠী। আর এর এক সপ্তাহ পর, সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই নিয়ে স্থানীয় প্রশাসনকে কার্যত তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "গভর্নমেন্ট কি এর থেকে এক পয়সাও পায়? না পার্টি পায়? যে  পায় তাঁর পকেটে যায়। আমি কোনও ব্যক্তি পোষবার জন্য এখানে আসিনি। আমি মানুষকে দেখবার জন্য এসেছি। পরিষ্কার বলে দিচ্ছি। এরকম হলে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে। পুলিশ যদি এফেক্টিভ হয়, অনেক কিছু সমাধান হয়ে যায়। কিন্তু পুলিশ যদি উইক হয়ে যায়, সেখানে কিন্তু এরা অ্যাডভান্টেজ পায়। ডোন্ট টেক কেয়ার। কোন পার্টির, কে এমএলএ, কোন মিনিস্টার বলছে শুনবে না। নিজের কাজটা দায়িত্বশীলতার সঙ্গে পালন করবে এটা আমি বলে দিচ্ছি।''

আর মুখ্যমন্ত্রীর এই 'অ্যাকশন' বার্তার পরই, মঙ্গলবার শালিমারে অ্যাকশনে নামে পুলিশ। পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে রুটমার্চ করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শালিমার স্টেশনের বাইরে অবশ্য এদিন বেআইনি পার্কিং করতে দেখা যায়নি কোনও টোটো, লরি বা ট্যাক্সিকে। কিন্তু শালিমারে বেআইনি পার্কিং এদিন দেখা না গেলেও, টিকিয়াপাড়ায় দেখা যায় সেই চেনা ছবি। শালিমার স্টেশন থেকে দক্ষিণ ভারত যাওয়ার একাধিক ট্রেন ছাড়ে। বেশিরভাগ ক্ষেত্রেই, ভেলোরে চিকিৎসা করাতে যাওয়ার জন্য, শালিমার থেকে ট্রেন ধরেন অনেকেই। বেআইনি পার্কিং-য়ের কারণে রোগীদেরকে পর্যন্ত দুর্ভোগ পোহাতে হয় বলে বক্তব্য স্থানীয় বাসিন্দাদের। ওই এলাকার এক বাসিন্দা ইমরান খানের কথায়, "সাউথ ইন্ডিয়ার যে গাড়িগুলো রয়েছে, ভেলোর যাওয়ার গাড়িগুলো, আমার খুবই দুঃখ মনে হয়, আমার বাড়ির লোককে তো কয়েকবার আনতে গেছি, এবং আমিও কয়েকবার যাতায়াত করেছি, ওখানকার যা অবস্থা, যেভাবে ওখানে মস্তানদের দাদাগিরি রয়েছে, আমার খুবই কষ্ট হয় যে রোগীগুলো ওখান থেকে যায়। ওইভাবে যে দাপাদাপি, মস্তানি ওখানে হয় রাতেরবেলা, মানুষ সত্যি ওখানে যেতে একেবারে আতঙ্ক বোধ করে।''

মুখ্যমন্ত্রীর মঙ্গলবারের দাওয়াইয়ের পর, শালিমারে বেআইনি পার্কিং নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাওড়া পুরসভা। শালিমারে বেআইনি পার্কিংয়ের সমস্যা সমাধান করতে বৃহস্পতিবার সব পক্ষকে নিয়ে বৈঠকে বসছে হাওড়া পুরসভা। পুরসভার চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, "শুধু শালিমার না, যেখানে যেখানে এই ধরনের পার্কিং হচ্ছে, সেই পার্কিং আমরা পুলিশ প্রশাসনের নজরে আনব এবং আমাদের টিম থাকবে দরকার হলে আইডেন্টিফাই করিয়ে দেবে এবং পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করব, তারা এই বেআইনি পার্কিং-কে তুলে দিক ওখান থেকে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Ladies Special Bus: নয়া উদ্যোগ রাজ্যের, হাওড়া থেকে বালিগঞ্জ পর্যন্ত চালু লেডি স্পেশাল বাস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর
Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government
Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget