এক্সপ্লোর

Kolkata: শুল্ক দফতরের অভিযানে উদ্ধার ৭৭ লক্ষ টাকার সোনা, গ্রেফতার ২

Kolkata News: দুই ধৃত ব্যক্তির থেকে সব মিলিয়ে মোট প্রায় ৭৭ লক্ষ টাকার সোনা উদ্ধার করেছে শুল্ক দফতর। তদন্তকারীদের অনুমান, পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল ওই সোনা।

প্রকাশ সিনহা ও ময়ুখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: শুল্ক দফতর (Customs) অভিযান চালাল কলকাতা বিমানবন্দর (Netaji Subhash Chandra Bose International Airport) ও শিয়ালদা স্টেশন (Sealdah station) এলাকায়। অভিযানে উদ্ধার হল প্রায় ৭৭ লক্ষ টাকার সোনা (Gold)। দুই জায়গা থেকে ইতিমধ্যেই গ্রেফতার (arrested) করা হয়েছে ২ জনকে।

শহরে ফের পর্দাফাঁস হল এক সোনা পাচার চক্রের। গত ২৪ ঘণ্টায় বিমানবন্দর ও শিয়ালদা স্টেশন চত্বর থেকে উদ্ধার হয়েছে প্রায় ৭৭ লক্ষ টাকার সোনা। ঘটনায় একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে ২ জনকে।  

খবর মিলেছিল গোপন সূত্রে। সেই খবর অনুযায়ী, বুধবার সকালে শিয়ালদা স্টেশন চত্বরে অভিযান চালায় শুল্ক দফতর। শুল্ক দফতর সূত্রে খবর, শিয়ালদা স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের সোনার বার। এরই পাশাপাশি, গত পরশু অর্থাৎ মঙ্গলবার, কলকাতা বিমানবন্দরেও উদ্ধার হয় সোনা। শুল্ক দফতর সূত্রে খবর, কলকাতা বিমানবন্দরে ইম্ফল থেকে আসা এক যাত্রীকে গ্রেফতার করা হয়। ধৃতের শরীরে লুকনো ছিল প্রায় ৪৭ লক্ষ টাকার সোনা।  

আরও পড়ুন: Purba Medinipur News: দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ, অনাস্থা এনে সরালেন তৃণমূল সদস্যরা

ওই দুই ধৃত ব্যক্তির থেকে সব মিলিয়ে মোট প্রায় ৭৭ লক্ষ টাকার সোনা উদ্ধার করেছে শুল্ক দফতর। তদন্তকারীদের অনুমান, পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল ওই সোনা। তাঁরা আরও জানান যে এই ঘটনায় আরও কেউ এই সোনা পাচার চক্রে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

দিন কয়েক আগে, জোড়াসাঁকো, হাওড়া ও নদিয়ায় তিন জায়গায় হানা দিয়ে ২ কোটি টাকার বেশি মূল্যের সোনা উদ্ধার করে কাস্টমস। হাওড়া স্টেশনের কাছে এক স্কুটার চালকের থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়। শুল্ক দফতর সূত্রে খবর, ওই সোনার মূল্য আনুমানিক ৬০ লক্ষ টাকা। 

এছাড়া জোড়াসাঁকোয় নলিনী শেঠ রোডে এক বাড়িতে হানা দিয়ে উদ্ধার করা হয় প্রায় ৫১ লক্ষ টাকা মূল্যের সোনা। ঘটনাস্থল থেকে আটক করা হয় ৩ জনকে। এর পাশাপাশি, নদিয়ার কানাইখালি বাসস্ট্যান্ডে এক ব্যক্তির কাছ থেকে আনুমানিক ৯৩ লক্ষ টাকা মূল্যের সোনার ১৫টি বিস্কুট উদ্ধার করে কাস্টমস ও বিএসএফ।

সেরা শিরোনাম

Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget