এক্সপ্লোর

Purba Medinipur News: দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ, অনাস্থা এনে সরালেন তৃণমূল সদস্যরা

Purba Medinipur News: নিজেদের দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই অনাস্থা আনলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার  রঘুনাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘটনা।


বিটন চক্রবর্তী, পাশকুঁড়া: নিজেদের দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই অনাস্থা (no confidence motion) আনলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার  রঘুনাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ এনে গ্রাম পঞ্চায়েত প্রধান অজিত সামন্তকে সরিয়ে দিয়েছেন তাঁরই দলের সদস্যরা। গোটা ঘটনায় দলীয় সতীর্থদের বিরুদ্ধেই ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন অপসারিত প্রধান।   

পাঁশকুড়ার রঘুনাথবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান অজিত সামন্ত নানা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন, দীর্ঘদিন ধরেই এই অভিযোগ তুলেছেন তৃণমূল (tmc) পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েতের অন্য সদস্যরা। গত  বছরের ৪ঠা ডিসেম্বর প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতে চাইলেও কোভিডের বাড়বাড়ন্তে তা বন্ধ হয়ে যায়। তারপরেও একাধিকবার অনাস্থা বৈঠক করার উদ্যোগ নিলেও তা বিভিন্ন কারণে বাতিল হয়ে যায়। পরে দলের তরফে অনাস্থা বৈঠকে দলীয় সদস্যদের না যেতে হুইপ জারি করা হয় জেলা তৃণমূলের তরফে। কিন্তু সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পঞ্চায়েতের ১৫ সদস্যের মধ্যে ৯ জন উপস্থিত থেকে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ করায়।

রঘুনাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে ১১টি পেয়েছিল তৃণমূল। সিপিএম (cpm) পেয়েছিল ৩টি এবং নির্দলের দখলে যায় ১টি আসন। তিনজন সিপিএম ও এক নির্দল সদস্য পরে তৃণমূলে যোগ দেন। 

তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগই সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি অপসারিত প্রধান অজিত সামন্তর। তাঁর অভিযোগ, 'যারা অনাস্থা এনেছেন, তাঁরা তৃণমূলের কেউ নয়, ওঁরা সিপিএম ও বিজেপি। দলটাকে খেলো করার জন্য, কেউ বা কারা ইন্ধন দিয়ে অনাস্থা পাশ করেছে।' যদিও গোটা ঘটনা নিয়ে কড়়া অবস্থান নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছে জেলা তৃণমূল। পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হানিফ মহম্মদের দাবি,' দলীয় নির্দেশ অমান্য করে এই অনাস্থা আনা হয়েছে। দলকে বলব ব্যবস্থা নিতে।' তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই এমন ঘটনা ঘটছে, কটাক্ষ জেলা বিজেপি (bjp) নেতৃত্বের।

আরও পড়ুন: মমতার নির্দেশে মনোনয়ন তুলে নিয়েছিলেন, অসুস্থ শরীরে দলের হয়ে প্রচারও করলেন সুভাষ

সেরা শিরোনাম

News Live Update : বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget