এক্সপ্লোর

Kolkata Death : সম্পর্কের জটিলতা ? হরিদেবপুরে আবাসন থেকে উদ্ধার এক ব্যক্তি ও তরুণীর মৃতদেহ, চাঞ্চল্য

Kolkata Crime News : হরিদেবপুরে আবাসন থেকে জোড়া মৃতদেহ উদ্ধারের চাঞ্চল্য ছড়াল। পুলিশের দাবি ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও প্রবীর চক্রবর্তী, কলকাতা : হরিদেবপুরে (Haridevpore) আবাসন থেকে এক ব্যক্তি ও তরুণীর মৃতদেহ উদ্ধারের (dead body recovered) চাঞ্চল্য ছড়াল। ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট । যেখানে ওই তরুণীকেই মৃত্যুর জন্য দায়ী করেছেন ব্যক্তি। প্রাথমিক তদন্তে পুলিশের (Police) অনুমান, সম্পর্কের টানাপোড়েনে এই ঘটনা ঘটে থাকতে পারে। তরুণীকে খুন করে আত্মহত্য়ার সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

আবাসনের ঘরে জোড়া মৃতদেহ

দরজা ভাঙতেই পুলিশকর্মীরা দেখেন বিছানার উপর পড়ে আছেন তরুণী। পাশেই সিলিং ফ্যান থেকে ঝুলছেন এক ব্যক্তি। হরিদেবপুরে আবাসন থেকে জোড়া মৃতদেহ উদ্ধারের চাঞ্চল্য ছড়াল। পুলিশের দাবি ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট (Suicide Note)। যাতে লেখা, আমার মৃত্যুর জন্য সাগুফতা পারভীন দায়ী।

পুলিশ সূত্রে খবর, মৃত বছর ৪৫-এর রবীন্দ্রকুমার চৌরাশিয়া পর্ণশ্রী থানা এলাকার আদর্শনগরের বাসিন্দা। তাঁর স্ত্রী ও দুই ছেলে-মেয়ে রয়েছে। বছর দুয়েক আগে, হরিদেবপুরের চান্দের ভিলেজ এলাকায় একটি আবাসনের গ্রাউন্ড ফ্লোরে থাকতে শুরু করেন তিনি। স্থানীয়দের দাবি, সেখানে প্রায়ই আসতেন এন্টালির বাসিন্দা সাগুফতা পারভীন।

বৃহস্পতিবার সকাল থেকে ঘর থেকে কোনওরকম সাড়া শব্দ মিলছিল না। পরের দিকে বেশ কিছুটা ডাকাডাকির পরও যখন কোনও উত্তর মিলছে না তখন খোঁজ দেওয়া হয় পুলিশে। শেষমেশ পুলিশ এসে দরজা খুলে দুটি মৃতদেহ উদ্ধার করে। 

পুলিশ কী জানাচ্ছে

পুলিশের দাবি, তরুণীর গলায় ফাঁসের দাগ রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্কের টানাপোড়েনে এই ঘটনা ঘটে থাকতে পারে। তরুণীকে খুন করে ওই ব্যক্তির আত্মহত্য়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। সবমিলিয়ে ঠিক কী কারণে দুই তরতাজা প্রাণ ঝরে গেল তা খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। কিন্তু এভাবে জোড়া মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ঠিক কোন কারণে এই দুই রহস্যমৃত্যু, সেটাই খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব কয়লার টাকা পাচারের চেষ্টা করছিলেন, বালিগঞ্জে অর্থ উদ্ধার নিয়ে বিস্ফোরক দাবি ইডি-র

এদিকে, শিয়ালদার কাছে আর আহমেদ ডেন্টাল কলেজের সামনে যুবকের রহস্যমৃত্যুর কিনারা করেছে পুলিশ। ৩ জনকে গ্রেফতার করেছে মুচিপাড়া থানার পুলিশ (Police)। প্রাথমিক তদন্তে অনুমান, কথা কাটাকাটির জেরে পিটিয়ে খুন করা হয় বছর ছাব্বিশের যুবককে। পুরনো আক্রোশ কাজ করেছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget