এক্সপ্লোর

Kolkata: হাজরা মোড়ের কাছে এয়ারগান সহ আটক ১, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, বলছে সূত্র

Kolkata News: ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে। সেদিন সকালে দেবাঞ্জন নামে একজনকে হাজরা মোড়ে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। এরপর সল্টলেকের বাসিন্দা সেই বাসিন্দাকে সন্দেহজনক ভেবে আটক করে পুলিশ।

কলকাতা: হাজরা মোড়ের কাছে এয়ার গান সহ এক ব্যক্তিকে আটক করা হল। পরে যদিও তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় আটক করা হয়েছিল এক যুবককে। তাঁর কাছ থেকে একটি এয়ারগান পাওয়া যায়। এয়ারগান-সহ কেন ঘোরাঘুরি করছেন সেই যুবক, তা জানতে চায় পুলিশ। যদিও এয়ারগানের লাইসেন্স দেখানোর পরে ছেড়ে দেয় পুলিশ।

ঠিক কী হয়েছিল? 

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে। সেদিন সকালে দেবাঞ্জন নামে একজনকে হাজরা মোড়ে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। এরপর সল্টলেকের বাসিন্দা সেই বাসিন্দাকে সন্দেহজনক ভেবে আটক করে পুলিশ। সেই ব্যক্তিকে কালীঘাট থানায় নিয়ে আসা হয়। এরপর দেবাঞ্জনের ব্য়াগ থেকে উদ্ধার করা হয় এযারগান জিজ্ঞাসাবাদের মুখে নিজেকে শ্রীরামপুর রাইফেল ক্লাবের সদস্য বলে জানায় দেবাঞ্জন। 

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, নিজেকে ডন বস্কো স্কুলের শিক্ষক বলেও পরিচয় দিয়েছেন দেবাঞ্জন। জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেওয়া হয় দেবাঞ্জন চট্টোপাধ্যায়কে। তবে পুলিশ সূত্রে আরও একটি বিষয় জানা গিয়েছে যে আটক হওয়া সেই ব্যক্তি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন।

কলকাতা বিমানবন্দরে আটক হয়েছিল শাসক দলের নেতা

কিছুদিন আগে কলকাতা বিমানবন্দরে অস্ত্র-সহ আটক করা হয়েছিল প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে। কলকাতা বিমানবন্দরে CISF-এর হাতে ধৃত পূজালির ১৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শেখ আমিরুল ইসলাম। তৃণমূল নেতার লাগেজ ব্যাগ থেকে উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ। তৃণমূল নেতাকে এনএসসিবিআই থানার হাতে তুলে দিয়েছিল সিআইএসএফ। লাইসেন্স রয়েছে, জানিয়েছেন শেখ আমিরুল ইসলাম, দাবি পুলিশের। জেনারেল ডায়েরি করা হয়েছে, গোটা বিষয়টি পাঠানো হয়েছে আদালতে। ৭ দিনের মধ্যে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেখতে চেয়েছিল পুলিশ।

তৃণমূল নেতার বাড়িতে বিপুল অস্ত্রভাণ্ডারের হদিশ

বাইশ সালে উত্তর ২৪ পরগনার বারাসাতের শাসনে তৃণমূল নেতার বাড়িতে বিপুল অস্ত্রভাণ্ডারের হদিশ মিলেছিল। অভিযুক্তকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে রাত দেড়টা নাগাদ শাসনের খামার রামেশ্বরপুর এলাকায় হানা দিয়েছিল পুলিশ। সুকুর আলি নামে ওই তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল একাধিক আগ্নেয়াস্ত্র।এসটিএফ সূত্রে খবর, ধৃতের ভেড়ি ও মাটির কারবার ছিল। তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য সুকুর আলির। যদিও এর পিছনে বিরোধীদের ষড়যন্ত্র দেখেছিল তৃণমূল।পাল্টা তৃণমূল সরকারের সাফল্য শুধু বেআইনি অস্ত্র কারবারে, কটাক্ষ করেছিল বিজেপি।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget