এক্সপ্লোর

Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির শিশু, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত

Heritage School Snakebite Case: বুধবার স্কুল বন্ধ রাখা হয়েছে। অভিভাবকদের স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, পড়ুয়াদের নিরাপদে রাখতে যা যা করা প্রয়োজন, করছেন তাঁরা।

কলকাতা: কলকাতার হেরিটেজ স্কুলে ছাত্রীকে সাপের কামড়। স্কুলের শৌচাগারেই ওই ছাত্রীকে সাপে কামড়াল। তৃতীয় শ্রেণিতে পাঠরত ওই ছাত্রী হাসপাতালে ভর্তি করতে হয়। এমতাবস্থায় বুধবার স্কুল বন্ধ রাখা হয়েছে। অভিভাবকদের স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, পড়ুয়াদের নিরাপদে রাখতে যা যা করা প্রয়োজন, করছেন তাঁরা। পড়ুয়াদের নিরাপত্তা রক্ষার্থে প্রতিশ্রুতিবদ্ধ তাঁরা। (Heritage School Snakebite Case)

মঙ্গলবার এই ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। বিকেলে ক্যাম্পাসের মধ্যেই শৌচাগারে গিয়েছিল শিশুটি। সেখানেই তাকে সাপে কামড়ায়। সাপটি প্রায় দেড় ফুট লম্বা ছিল বলে জানা গিয়েছে। সাপের শরীর ছিল সাদা, তার উপর হলদে ছোপ। স্কুলের একটি সূত্রে জানা গিয়েছে, প্রথমে স্কুলের 'সিক রুমে' পাঠানো হয় শিশুটিকে। সেখানে প্রাথমিক চিকিৎসা হয় তার। এর পর বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয় তাকে। (Kolkata Heritage School)

আরও পড়ুন: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’

সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিভাবকদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই বিষয়টি জানাজানি হয়। স্কুল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত সংবাদমাধ্যমে কোনও বিবৃতি দেননি। অভিভাবকদের একাংশ যদিও মারাত্মক অভিযোগ তুলেছেন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। তাঁদের দাবি, শিশুটিকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। বাড়ির লোকজনই শিশুটির পায়ে সাপের দংশনের চিহ্ন দেখতে পান। খোঁজ খবর নিতে বিষয়টি সামনে আসে। তাঁরাই শিশুটিকে নিয়ে হাসপাতালে ছোটেন। সেখানে চিকিৎসকরা জানান, ভয়ের কিছু নেই। বিষাক্ত সাপ কামড়ায়নি শিশুটিকে। আপাতত তার অবস্থা স্থিতিশীল। 

আরও পড়ুন: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য

দক্ষিণ কলকাতার অন্যতম খ্যাতনামা স্কুল হেরিটেজ। বিত্তশালী পরিবারের সন্তানরাই সেখানে পড়তে যায়। সেখানে এমন ঘটনা ঘটল কী করে, তা নিয়ে প্রশ্ন উঠছে। স্কুলের শৌচাগারে সাপ ঢুকল কী করে প্রশ্ন তুলছেন অভিভাবকরা। প্রশ্ন উঠছে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে। কী করে এই ঘটনা ঘটল, তা নিয়ে কোনও বিবৃতিই দেননি স্কুলকর্তৃপক্ষ। শুধুমাত্র বুধবার স্কুল বন্ধ থাকছে বলে জানানো হয়। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Humayun Kabir : 'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
West Bengal News Live : কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Advertisement

ভিডিও

PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Falta Jahangir Khan | ৬ বছর পুরনো মামলা, JP Nadda-এর কনভয়ে হামলার ঘটনায় নাম জুড়ল 'পুষ্পা'র
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget