এক্সপ্লোর

Kolkata Shoot Out: খাস কলকাতায় ফের 'শ্যুটআউট', গ্রেফতার এক

West Bengal News: ২ রাউন্ড গুলি চালানোর অভিযোগ। ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার এক। 

হিন্দোল দে, কলকাতা: খাস কলকাতায় ফের 'শ্যুটআউট' (Shoot Out) । হাইল্যান্ড পার্কে (High Land Park) পানশালায় বচসা। গাড়িতে তুলে কামালগাজির কাছে নিয়ে গিয়ে গুলি। ২ রাউন্ড গুলি চালানোর অভিযোগ। ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার এক। 

কলকাতায় ফের 'শ্যুটআউট': বড়দিনের আগের রাতে খাস কলকাতার কাছেই চলল গুলি। পানশালার ঝামেলা গড়াল শ্যুটআউটে। হাইল্যান্ড পার্কে বচসা। সেখান থেকে ফিল্মি কায়দায় এক যুবককে গাড়িতে তুলে নিয়ে গিয়ে কামালগাজিতে খুনের চেষ্টার অভিযোগ উঠল। পানা পুকুরে লাফ দিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচলেন আক্রান্ত।বড়দিনের আগের রাতে, শনিবার তিলোত্তমা যখন উৎসবে মেতে, মারাত্মক এই ঘটনা ঘটে গেল কলকাতার হাইল্যান্ড পার্কের কাছে। গুরুতর জখম গড়িয়া স্টেশন এলাকার আদর্শনগরের বাসিন্দা, আক্রান্ত পিন্টু বাগ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্ত পিন্টু বাগের দাবি,শনিবার রাতে এক বন্ধু ও দুই বান্ধবীকে নিয়ে হাইল্যান্ড পার্কের একটি পানশালায় যান তিনি। অভিযোগ, সেখানে বসা নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে তাঁর বচসা বাঁধে। আক্রান্ত যুবকের দাবি, এরপর সেই পানশালা থেকে বেরিয়ে আসেন।                                                      

পানশালা থেকে বেরিয়ে আসার পরই ঘটে যায় হাড়হিম করা ঘটনা। অভিযোগ, গাড়ির মধ্যে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করা ছাড়াও, তাঁকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। একটি গুলি তাঁর বা হাতে লাগে। আক্রান্তের দাবি, ভয়ে পাশের একটি পানা পুকুরে ঝাপ দেন যুবক। বড়দিনের প্রাক্কালে গোটা শহর জুড়েই কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল কলকাতা পুলিশ। কিন্তু তারমধ্যেও এই ঘটনা ঘটল কী করে? আক্রান্ত যুবক এলাকায় মাটি ব্যবসার সঙ্গে যুক্ত। তাহলে কি সিন্ডিকেট বিবাদের জেরেই এই শ্যুটাউট? না কি স্রেফ পানশালায় বসা নিয়ে বিবাদ? নেপথ্যে পুরনো শত্রুতা নেই তো? তদন্তে নেমে এই ঘটনায়, সাবির মণ্ডল ওরফে নাইট কিং নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে সার্ভে পার্ক থানার পুলিশ। ঘটনার পর থেকে বেপাত্তা মূল অভিযুক্ত ছোটা বাবু। সে সহ বাকি অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

আরও পড়ুন: West Bengal: করোনা মোকাবিলায় সতর্কতা, ৩টি হাসপাতালকে চিহ্নিত করল স্বাস্থ্য দফতর

সেরা শিরোনাম

Mandarmani Hotels: মন্দারমণিতে ধুন্ধুমারকাণ্ড, হোটেলের সামনে গাড়ি রাখা নিয়ে ঝামেলা, পর্যটকদের মারধর
মন্দারমণিতে ধুন্ধুমারকাণ্ড, হোটেলের সামনে গাড়ি রাখা নিয়ে ঝামেলা, পর্যটকদের মারধর
West Bengal News Update: ভেসে গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা, সমস্যায় সাধারণ মানুষ
ভেসে গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা, সমস্যায় সাধারণ মানুষ
Teachers Recruitment: শিক্ষক-শিক্ষিকা নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর, কমাতে বললেন মৌখিক পরীক্ষার নম্বর
শিক্ষক-শিক্ষিকা নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর, কমাতে বললেন মৌখিক পরীক্ষার নম্বর
Food Inspection: নামী কোম্পানির মোড়কে বিক্রি সস্তার তেল, হুগলিতে বেআইনি কারবারের বড় পর্দাফাঁস
নামী কোম্পানির মোড়কে বিক্রি সস্তার তেল, হুগলিতে বেআইনি কারবারের বড় পর্দাফাঁস

ভিডিও

Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ | TMC
Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget