এক্সপ্লোর

West Bengal: করোনা মোকাবিলায় সতর্কতা, ৩টি হাসপাতালকে চিহ্নিত করল স্বাস্থ্য দফতর

Covid19 West Bengal: বেলেঘাটা আইডি, এমআর বাঙুর, শম্ভুনাথ হাসপাতালকে তৈরি রাখা হচ্ছে। প্রতি জেলায় ১টি করে কোভিড হাসপাতাল তৈরি রাখা হবে।

কলকাতা: করোনা (Corona) বাড়লে কলকাতার ৩টি হাসপাতালে ভর্তি করা যাবে আক্রান্তদের। ৩টি হাসপাতালকে চিহ্নিত করল স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)। বেলেঘাটা আইডি, এমআর বাঙুর, শম্ভুনাথ হাসপাতালকে তৈরি রাখা হচ্ছে। প্রতি জেলায় ১টি করে কোভিড হাসপাতাল (Covid19 Hospital) তৈরি রাখা হবে। হাসপাতাল চিহ্নিত করতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ। স্বাস্থ্যভবনের (West Bengal Health department) সঙ্গে সরকারি হাসপাতালগুলির বৈঠকে সিদ্ধান্ত।

করোনা সতর্কতা রাজ্য: চিনে ফের ভয় ধরাচ্ছে করোনা। সতর্ক ভারতও। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে রাজ্যের সব স্বাস্থ্যমন্ত্রীর। রাজ্যে এখনও করোনা মারত্মক আকার না নিলেও সতর্ক প্রশাসন। ফের করোনার ঢেউ আছড়ে পড়ে কীভাবে মোকাবিলা? এদিন বৈঠকে বসে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যভবনের (West Bengal Health department) সঙ্গে সরকারি হাসপাতালগুলির বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা সংক্রমণ বাড়লে তিনটি হাসপাতালে ভর্তি করা যাবে বলে সিদ্ধান্ত। পাশাপাশি প্রতিটি জেলায় অন্তত একটি কোভিড হাসপাতাল তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7 নিয়ে উদ্বেগের মধ্যেই এবার কলকাতায় দুই করোনা আক্রান্তের হদিশ মিলল। কুয়ালালামপুর থেকে কলকাতা হয়ে বুদ্ধগয়া যাওয়ার পথে, ব্রিটিশ পর্যটকের শরীরে ধরা পড়ে সংক্রমণ। ওই মহিলা পর্যটককে বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। বিষয়টি ব্রিটিশ ডেপুটি হাই কমিশনে জানানো হয়েছে বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে। পাশাপাশি, ব্যাঙ্কক ফেরত এক পর্যটকেরও করোনা ধরা পড়ে। শনিবার মাঝরাতে এয়ার এশিয়ার বিমানে কলকাতায় পৌঁছন বিহারের দ্বারভাঙার বাসিন্দা ওই ব্যক্তি।উপসর্গ দেখে তাঁর কোভিড পরীক্ষা হয়। 

চিনে ভয়াবহ করোনা: চিনে ফের করোনার বাড়বাড়ন্ত। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন। সে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখনই ৩ কোটি ২ লক্ষ ছাড়িয়ে গেছে। এর মধ্যে ওমিক্রন BF.7 সংক্রমণে নতুন উপসর্গ ধরা পড়েছে। চিনা হাসপাতালের তথ্য অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কয়েক হাজার আক্রান্তের। করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট সবথেকে বেশি কাবু করেছে বয়স্কদের। হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে প্রায় ১২ লক্ষ মানুষ সত্তরোর্ধ্ব। চিনের পাশাপাশি, দক্ষিণ কোরিয়া, জাপান, আমেরিকা ও ব্রাজিলেও দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টের ছোবলে চিন বাদে গোটা বিশ্বে এ পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: Kolkata Shoot Out: খাস কলকাতায় ফের 'শ্যুটআউট', গ্রেফতার এক

 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা
অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
Jadavpur Clash : সংঘাতে উত্তপ্ত যাদবপুর, থানায় দায়ের হবে অভিযোগ? কী পদক্ষেপ করছে বিশ্ববিদ্যালয়? জানালেন উপাচার্য
সংঘাতে উত্তপ্ত যাদবপুর, থানায় দায়ের হবে অভিযোগ? কী পদক্ষেপ করছে বিশ্ববিদ্যালয়? জানালেন উপাচার্য
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget