এক্সপ্লোর

Mamata-Kumarswami Meet : বিরোধী জোটের সলতে পাকানো শুরু ? অখিলেশ, নবীনের পর কুমারস্বামীর সঙ্গে বৈঠক মমতার

গত কয়েকদিনের মধ্যে প্রথমে অখিলেশ যাদব (Akhilesh Yadav), তারপর নবীন পট্টনায়েকের (Naveen Patnaik) পর এবার জেডিএস (JDS) নেতা এইচ ডি কুমারস্বামীর (HD KumarSwami) সঙ্গে বৈঠকে করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : মাঝে আর কয়েক মাস, তারপরই লোকসভা নির্বাচন (Loksabha Election)  দেশে। চব্বিশের নির্বাচনের বছর খানেক আগে থেকেই কি শুরু হয়ে গেল বিরোধী শক্তিদের একত্রিত হওয়ার কাজ ? সেই জল্পনার পালে আরও খানিকটা হাওয়া তুলেই এদিন কলকাতায় আসার পরেই কালীঘাটে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে যান জেডিএস নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে বৈঠকও হয়। ঠিক কোন বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে তা নিয়ে অবশ্য প্রকাশ্যে সেভাবে মুখ খোলেননি কেউ-ই। মিষ্টি, সিঙাড়া সহযোগে সৌজন্য সাক্ষাতের কথা বললেও আসলে বৈঠককে আগামীর পরিকল্পনা হিসেবেই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। 

গত কয়েকদিনের মধ্যে প্রথমে অখিলেশ যাদব (Akhilesh Yadav), তারপর নবীন পট্টনায়েকের (Naveen Patnaik) পর এবার জেডিএস (JDS) নেতা এইচ ডি কুমারস্বামীর (HD KumarSwami) সঙ্গে বৈঠকে করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন একটা দিনে তাঁদের সাক্ষাৎ হল, যেদিন রাহুল গাঁধীর (Rahul Gandhi) সাংসদ পদ কেড়ে নেওয়া হয়েছে মোদি পদবী ঘিরে তাঁর মন্তব্যের জেরে সুরাতের আদালতের নির্দেশের ভিত্তিতে পদ গিয়েছে কংগ্রেস সাংসদের। আর যে পদক্ষেপের জেরে একযোগে সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন সমস্ত বিরোধীরাই। 

প্রসঙ্গত, অখিলেশ ও কুমারস্বামী কালীঘাটে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেও পুরী গিয়ে সেখানে নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করেছিলেন তৃণমূল সুপ্রিমো। গত বৃহস্পতিবার বৈঠকে অবিজেপি-অকংগ্রেস জোট নিয়ে কোনও আলোচনা হল কি না জানতে চাইলে অবশ্য কেউ সেভাবে মুখ খুলতে চাননি। ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বলেছিলেন,' ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো যাতে সর্বদা শক্তিশালী থাকে, এই ব্যাপারে আমরা একমত। তবে আমাদের মধ্যে সুন্দর, সৌজন্যমূলক আলোচনা হয়েছে। কোনও বিষয়ে গুরুগম্ভীর আলোচনা হয়নি।'

আরও পড়ুন- 'বিরোধী নেতারাই BJP-র টার্গেট', রাহুলের পাশে দাঁড়িয়ে আক্রমণ মমতা-অভিষেকের

এদিকে, তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডলের ওপরই আস্থা রাখল তৃণমূল কংগ্রেস। কেষ্টই থাকলেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি। কেষ্টর অনুপস্থিতিতে বীরভূম দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। ৭ থেকে বেড়ে ৯জনের কোর কমিটি গঠন করা হয়েছে। এদিকে সূত্রের খবর, কেষ্ট নেই, আরও মজবুত করতে হবে সংগঠনকে, নির্দেশ নেত্রীর। পাশাপাশি বেশি কথা বলবে না, কাজল শেখকে ধমক তৃণমূলনেত্রীর। প্রত্যেক সপ্তাহে কোর কমিটিকে বৈঠক ও মাসে একটি জেলা পর্যায়ে বৈঠকের নির্দেশ দিয়েছেন তিনি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget