এক্সপ্লোর

Kolkata News: ক্রিকেট খেলা নিয়ে মায়ের কাছে বকুনি খেয়ে আত্মহত্যা! কসবায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু

Student Suicide: ২১ বছরে সোহমের নেশা ছিল ক্রিকেট (Cricket)। পুলিশ সূত্রে দাবি, খেলাধুলো নিয়ে মেতে থাকায় তরুণকে বকাবকি করতেন মা।

কলকাতা: কসবায় (Kasba News) ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। বাড়ি থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে অনুমান পুলিশের। পুলিশ জানিয়েছে, মায়ের সঙ্গে রাগারাগি হয়েছিল মৃতের। বকাবকি করেছিলেন মা। তাতেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। lতবে কোনও সুইসাইড নোট মেলেনি বলে পুলিশ জানিয়েছে।

মায়ের কাছে বকুনি খেয়ে আত্মহত্যা তরুণের!

কলকাতার (Kolkata News) কসবা এলাকার ঘটনা। শনিবার বাড়ির মধ্যে থেকে ওই তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার হয় (Suicide)। মৃতের নাম সোহম বসু। বয়স ২১ বছর মাত্র। গড়িয়ার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রনিক্স কর্মাশিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষে পাঠরত ছিলেন তিনি। 

পুলিশ সূত্রে খবর, ২১ বছরে সোহমের নেশা ছিল ক্রিকেট (Cricket)। পুলিশ সূত্রে দাবি, খেলাধুলো নিয়ে মেতে থাকায় তরুণকে বকাবকি করতেন মা। গতকাল ক্রিকেট খেলার জন্য পাড়ার দুই বন্ধু সোহমকে ডাকতে আসেন। সেই সময় বন্ধুদের ফিরিয়ে দিয়ে ফের ছেলেকে বকাবকি করেন মা।

আরও পড়ুন: Kolkata News: সরকারি কাজে বাধাদানের অভিযোগ, তিন বছর পুরনো মামলায় গ্রেফতার যুব মোর্চা নেতা

এর পর কিছুক্ষণের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন বসু দম্পতি। ফিরে এসে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ছেলেকে। বিছানার চাদর গলায় জড়িয়ে তাঁকে ঝুলে থাকতে দেখেন ওই দম্পতি। কোনও রকমে নামিয়ে ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সোহমকে। কিন্তু সেখানে সোহমকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। 

অনলাইন গেমে আসক্ত হয়ে পড়েছিলেন সোহম

সোহমের বাবা যদিও জানিয়েছেন, ছেলে বরাবরই ক্রিকেট খেলতে ভালবাসতেন। কিন্তু ইদানীং অনলাইন গেম (Online Games) খেলার প্রতি ঝোঁক অত্যন্ত আসক্তি গিয়েছিল সোহমের। তা নিয়ে প্রায়শই বকাবকি করতেন তিনি। সোহমের বন্ধুদেরও বার বার বুঝিয়েছিলেন। কিন্তু তার পরেও সমস্যা মেটেনি। বরং ছেলে আরও আবেগপ্রবণ হয়ে পড়েন। তার পরই এমন পদক্ষেপ। বন্ধুদের সঙ্গদোষেই সোহম অনলাইন গেমে আসক্ত হয়ে পড়েন বলে অভিযোগ তাঁর।

 

সেরা শিরোনাম

KIFF 2026: ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
Kali Puja 2026: চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
West Bengal Latest News Update: মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
Cyclone Murasu: আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র
আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget