এক্সপ্লোর

Kasba News: কসবায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, গ্রেফতার মূল অভিযুক্ত সহ ৭

TMC Inner Clash: কসবায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় আরও ৭ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে মূল অভিযুক্ত দীনু যাদবও।

কলকাতা: কসবায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের (Kasba TMC Inner Clash) ঘটনায় এবার মূল অভিযুক্ত সহ ৭ জনকে গ্রেফতার করল পুলিশ।গত রবিবার রাতে পাড়া দখলকে কেন্দ্র করে দুই তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের মধ্য়ে বিবাধ বাধে। বোমাবাজি ও গুলি চলার অভিযোগ ওঠে। এই ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪। 

কসবার ঘটনা গ্রেফতার মূল অভিযুক্ত সহ সাত: কসবায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় আরও ৭ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে মূল অভিযুক্ত দীনু যাদবও। গত রবিবার রাতে দুই তৃণমূল কাউন্সিলরের দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে কসবার রাজডাঙা ও ইন্দু পার্ক এলাকা। তাঁদের অনুগামীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। ওঠে বোমাবাজি, গুলি চালানোর অভিযোগও। পাড়া দখলকে কেন্দ্র করে কলকাতা পুরসভার ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না ও ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীদের মধ্যে গন্ডগোলের সূত্রপাত হয়। অভিযোগ, লিপিকা মান্নার অনুগামীরা বহিরাগতদের নিয়ে এসে সুশান্ত ঘোষের অনুগামীদের ওপর হামলা চালায় এবং তাদের মারধর করে। সংঘর্ষের ঘটনায় আগে ৭ জনকে গ্রেফতার করলেও অধরা ছিল মূল অভিযুক্ত দীনু যাদব। শনিবার মূল অভিযক্ত সহ আরও ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এনিয়ে কসবা তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ অস্ত্র আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতরা তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামী বলে পরিচিত। এবিষয়ে লিপিকা জানিয়েছেন, "আমার লোক, তাঁর লোক, এবিষয়ে কিছু বলতে পারব না। কে কার হয়ে কাজ করে সবাই জানে। নতুন কোনও বিতর্ক চাই না। দলের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টি দেখছে। কোনও মন্তব্য করতে চাননি তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ।

মির্জা গালিব স্ট্রিটে শ্যুটআউটকাণ্ডে অন্যতম অভিযুক্ত সাবির-সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ। যদিও ঘটনার ২৪ ঘণ্টা পরেও অধরা মূল অভিযুক্ত সোনা। শুক্রবার বিকেলে বাইক ওভারটেককে কেন্দ্র করে গন্ডগোলের জেরে মাঝরাতে মির্জা গালিব স্ট্রিটে গুলি চলে। এখলাস বেগ নামে এক যুবকের ডান পায়ের হাঁটু ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। সাবির ও সোনা নামে দুই দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ। পলাতক সোনা ওরফে মহম্মদ পাইমুদ্দিন কুখ্যাত দুকৃতী গব্বরের ঘনিষ্ঠ। এর আগেও তাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সাবির সোনার শ্যালক। আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, তা খতিয়ে দেখছে পার্ক স্ট্রিট থানা ও লালবাজারের গুন্ডাদমন শাখার পুলিশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Siliguri News : জলের লাইন দেওয়ার নামে ১০ হাজার টাকা করে নিয়ে প্রতারণার অভিযোগ ! শিলিগুড়িতে ধৃত যুবক

সেরা শিরোনাম

West Bengal News Live : প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget