এক্সপ্লোর

Khanna Market: বিনা মাস্কে ক্রেতা-বিক্রেতা, থিকথিকে ভিড়ে কোভিড বিধি শিকেয় খান্নার হরিশা হাটে

রবিবারের সকালে থিকথিকে ভিড়ে কোভিড বিধি শিকেয়। অনেকেরই মুখে নেই মাস্ক। ব্যবসায়ী সমিতির তরফে মাইকে প্রচার করা হলেও, তাতে ভ্রূক্ষেপ নেই ক্রেতা-বিক্রেতাদের।

কলকাতা: খান্নার (Khanna) হরিশা হাট। রবিবারের (Sunday Market) সকালে থিকথিকে ভিড়ে কোভিড বিধি (Covid Restriction) শিকেয়। অনেকেরই মুখে নেই মাস্ক। ব্যবসায়ী সমিতির তরফে মাইকে প্রচার করা হলেও, তাতে ভ্রূক্ষেপ নেই ক্রেতা বিক্রেতাদের। ‘নো মাস্ক, নো সেল’ লেখা পোস্টারের পাশেই বিনা মাস্কে জিনিস বিক্রি চলছে। এমন ছবিও চোখে পড়েছে খান্নার হরিশা হাটে (Khanna Harisha Market)।

">

বাগবাজারের গ্যালিফ স্ট্রিটে পশুপাখির বাজার। সেখানে রবিবারের সকালে উপচে পড়া ভিড়। মাইকে প্রচার করছে বাগবাজার শখের হাট ব্যবসায়ী সমিতি। তারপরেও ভ্রূক্ষেপ নেই ক্রেতাদের একাংশের। যদিও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাস্কহীন ক্রেতাদের বাজার থেকে বের করে দেওয়া হচ্ছে। বিক্রেতারা মাস্ক না পরলে সাসপেন্ড করার হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির।

রাজ্যে ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। তার মধ্যেই, কলকাতার বিভিন্ন বাজারে দেখা গেল অসেচতনার ছবি। অনেক ক্রেতা ও বিক্রেতার মুখে নেই মাস্ক। উল্টো ছবি, আবার মানিকতলা বাজারের। 

মাস্ক কেন নেই? এ প্রশ্নের জবাবে কসবা বাজারের এক বিক্রেতা জানান, চা খাচ্ছিলাম তাই। অনেকে আবার বলেছেন দোকানে পুজো করছিলেন, ধুনো দিয়েছেন তাই মাস্ক পরেননি। শনিবার সকালে, কসবা বাজারে গিয়ে দেখা গেল, বহু ক্রেতার মুখেই নেই মাস্ক। একই অবস্থা বিক্রেতাদেরও। করোনার মারাত্মক সংক্রমণের মধ্যেও, চূড়ান্ত অসচেতনতার ছবি। বাজারে মাস্ক-হীনদের ভিড়।

অনেকের মুখে মাস্ক থাকলেও, তা থুতনির কাছে নামানো। এক ক্রেতা জানালেন তিনি 'ভুলেই গিয়েছেন' মাস্ক পরতে। আরেক জনের কথায়, 'ব্যাগে রয়েছে'। কেউ আবার মাফলারকেই মাস্ক করে পড়ে নিলেন। জিজ্ঞেস করতেই হাজির একের পর এক অজুহাত। ভিড়ের মধ্যে বিনা মাস্কেই চলছে বেচাকেনা।

তবে উল্টো ছবি, আবার মানিকতলা বাজারের। এখানে বেশিরভাগ ক্রেতা ও বিক্রেতাই মাস্ক পরেছেন। চিকিত্‍সকরা বলছেন, সংক্রমণ ঠেকাতে মাস্ক পরে বেরোনো মাস্ট! কিন্তু তারপরেও অনেক জায়গাতেই ধরা পড়ছে অসচেতনতার ছবি।

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget