এক্সপ্লোর

Kolkata Crime: মামা-শ্বশুরকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার ভাগ্নি-জামাই

পরিবারের দাবি, ভাগ্নিকে শ্বশুরবাড়ির নির্যাতনের হাত থেকে বাঁচাতে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন ভোলা

আবির দত্ত, কলকাতা: কলকাতা লেদার কমপ্লেক্স থানা (Leather Complex Police Station) এলাকায় মামা-শ্বশুরকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার ভাগ্নি-জামাই। আজ সকালে বারুইপুর থেকে মূল অভিযুক্ত জাকির শেখকে পাকড়াও করেছে KLC থানার পুলিশ। গতকাল ভোরে চা খেতে বেরিয়ে, বাড়ির সামনেই খুন হন ৬৬ বছরের ভোলা শেখ। চামড়ার কারখানার ওই কর্মীকে এলোপাথাড়ি কোপানো হয়। পরিবারের দাবি, ভাগ্নিকে শ্বশুরবাড়ির নির্যাতনের হাত থেকে বাঁচাতে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন ভোলা। সেই আক্রোশেই ভাগ্নি-জামাই তাঁকে খুন করে বলে অভিযোগ।     

ঠিক কী হয়েছিল: ভোরবেলা চা খেতে বেরিয়ে, বাড়ির সামনেই খুন হন কলকাতা লেদার কমপ্লেক্সের চামড়ার কারখানার এক কর্মী। এলোপাথাড়ি কোপানোর অভিযোগ ওঠে আত্মীয়ের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, পারিবারিক বিবাদের জেরেই এই হামলা। অভিযুক্তের সন্ধান চালাচ্ছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। আরও একটি নৃশংস খুন! চিৎপুর, ময়দান, চিংড়িঘাটার পর এবার কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকা।

একের পর এক খুন! পরপর চারদিনে কলকাতা ও লাগোয়া এলাকায় চার-চারটি খুনের ঘটনা ঘটল। সোমবার কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকার তারদা কাপাশিটে নৃশংসভাবে খুন হলেন ৬৬ বছরের ভোলা শেখ। পরিবারের দাবি, ভোর ৫টা নাগাদ চা খেতে বেরিয়েছিলেন চামড়া কারখানার ওই কর্মী। অভিযোগ, বাড়ির সামনেই তাঁর ওপর চড়াও হন ভাগ্নি-জামাই জাকির শেখ। ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন মামা-শ্বশুরকে। আশপাশের লোকজন ছুটে আসায় পালিয়ে যান জাকির। রক্তাক্ত ব্যক্তিকে রাস্তা থেকে উদ্ধার করে পুলিশ, এনআরএস হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

মৃতের স্ত্রীর অভিযোগ, ভাগ্নি-জামাই জাকিরের সঙ্গে তাঁদের বিবাদ চলছিল। দিনকয়েক আগে তাকে গ্রেফতারও করে পুলিশ। হামলাকারী জাকিরের স্ত্রী, নিহত ভোলা শেখের ভাগ্নি। অভিযোগ, শ্বশুরবাড়িতে ভাগ্নির ওপর নির্যাতন চলছিল। সে কথা জানতে পেরে, মাসকয়েক আগে ভাগ্নিকে নিজের বাড়িতে নিয়ে আসেন ভোলা। আর তা নিয়েই জাকিরের সঙ্গে তাঁর বিবাদ। ঘটনার পর থেকেই খোঁজ মিলছিল না জাকিরের। এবার তাকেও হাতেনাতে পারড়াও করল পুলিশ।                                    

আরও পড়ুন: Narendra Modi: তেজসে সওয়ার মোদি, 'যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে যুদ্ধবিমান', কটাক্ষ শান্তনুর

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari : মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget