এক্সপ্লোর

Narendra Modi: তেজসে সওয়ার মোদি, 'যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে যুদ্ধবিমান', কটাক্ষ শান্তনুর

PM Modi Tejas: তৃণমূল সাংসদের কটাক্ষ, মোদি চাপার পর তেজস যুদ্ধবিমানও ভেঙে পড়তে পারে। 

কলকাতা: শনিবার সকাল সকাল ভারতে তৈরি তেজস (Tejas) যুদ্ধবিমানে চেপে আকাশে উড়ছেন প্রধানমন্ত্রী (Prime Minister)। জলপাই রংয়ের পোশাক, হেলমেট এবং কালো রোদ চশমায়, ঝলমলে উপস্থিতি ছিল নরেন্দ্র মোদির (Narendra Modi)। বেঙ্গালুরুর হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের অফিসে যান। এরপর যুদ্ধবিমান ‘তেজসে’ সওয়ার হন মোদি। চক্কর কাটেন আকাশে। পাইলটদের কায়দায় থামস আপও দেখান ক্যামেরায়। এমনকী সোশাল মিডিয়ায় উড়ানের ছবি পোস্ট করে  প্রধানমন্ত্রী লেখেন, অবিশ্বাস্য অভিজ্ঞতা। তেজসে চড়ার পর, ভারতীয় বায়ুসেনা, DRDO এবং হ্যালকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।  এ নিয়েই এদিন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।                                                

এদিন তৃণমূল নেতা বলেন, 'যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে যুদ্ধবিমান', মোদির তেজস যুদ্ধবিমানে চাপা নিয়ে এভাবেই আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।

শান্তনু সেন বলেন, 'মোদি বেশি তৎপর হয়ে পড়লে আমার ভয় লাগে, কারণ ইসরো ব্যর্থ হয়। মোদির সঙ্গে দেখা করার পর কঙ্গনা রানাওয়াতের ছবি সুপারফ্লপ হয়েছে। মোদির সঙ্গে হাত মেলানোর পর ৩ বছর সেঞ্চুরি পাননি বিরাট কোহলি। মোদি স্টেডিয়ামে উপস্থিত থাকায় বিশ্বকাপে হেরেছে ভারত।' এরপর তৃণমূল সাংসদের কটাক্ষ, মোদি চাপার পর তেজস যুদ্ধবিমানও ভেঙে পড়তে পারে।

প্রসঙ্গ তেজস

অপেক্ষাকৃত হালকা ওজনের যুদ্ধবিমান 'তেজস'। ৪.৫ জেনারেশন মাল্টি রোল যুদ্ধবিমান এটি। আকাশপথে শত্রুপক্ষের মোকাবিলা করার পাশাপাশি, মাটিতেও সমান দক্ষতায় হামলা চালাতে পারে। HAL এই 'তেজস' যুদ্ধবিমানের নির্মাতা। প্রথমে বায়ুসেনার জন্যই এই যুদ্ধবিমানটির নির্মাণ হয়েছিল। পরবর্তী কালে নৌবাহিনীর জন্যও অন্য একটি সংস্করণ বের করা হয়। জলসীমার নিরাপত্তা পর্যবেক্ষণের কাজে সেটি ব্যবহৃত হয়।                        

আরও পড়ুন, বিমানের আসনে নেই 'আস্ত সিট'টাই! কয়েক হাজারের টিকিট কেটেও হেনস্থা যাত্রীর!

ভারতীয় বায়ুসেনা এবং নৌসেনার ব্যবহৃত যুদ্ধবিমান 'তেজস' এক আসনের ছোট্ট একটি বিমান। যদিও প্রধানমন্ত্রী যে বিমানটিতে চাপেন, সেটি দুই আসনের। প্রশিক্ষণের ক্ষেত্রে সেটি ব্যবহৃত হয়।  এদিন মোদি বসেছিলেন পিছনের আসনে। চালকের আসনে ছিলেন প্রশিক্ষিত পাইলট। ক্যামেরার দিকে থাকিয়ে থামস আপ দেখান মোদি। তার পরই আকাশে উড়ে যায় তেজস। 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget