এক্সপ্লোর

Kolkata News: বর্ষবরণের রাতে বেপরোয়া সফর শহরে, বিধি লঙ্ঘনে গ্রেফতার ৪৫৭

New Year 457 Arrested: শহরে বর্ষবরণের রাতে বিধি লঙ্ঘনে মোট ৪৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কলকাতা:  বড়দিন এবং বছর শেষের উত্‍সব উপলক্ষ্যে আগে থেকেই শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছিল। যাতে কোনওভাবেই কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই মতই নজরদারি চালিয়েছিল কলকাতা পুলিশ। আর এবার শহরে বর্ষবরণের রাতে ট্রাফিকবিধি লঙ্ঘনে মোট ৪৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ (Kolkata Police)। 

বর্ষবরণের রাতে বেপরোয়া সফর শহরে

ট্রাফিকবিধি লঙ্ঘনে মোট ১ হাজার ৫৭০ টি মামলা কলকাতা পুলিশের তরফে দায়ের হয়েছে। এর মধ্যে বিনা হেলমেটে বাইক চালানোর অভিযোগ রয়েছে ৫৫৭ টি। ফাঁকা রাস্তা পেয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য ৩১১ টি অভিযোগ জমা পড়েছে। মদ্যপান করে বেপরোয়া গাড়ি চালানোর জন্য ২৮৭ টি এবং অন্যান্য আইন লঙ্ঘন করার জন্য ১৯৯ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। 

ঝুঁকি নিতে রাজি নয়..

মূলত বছর বছরই উৎসবের আবহে অনেকেই রাস্তায় বেরিয়ে ট্রাফিক আইন লঙ্ঘন করেন। হেলমেট না পরার ইস্যু তো রয়েছেই, সঙ্গে মদ্যপান করে বেপরোয়া গাড়ি চালানোর ঘটনা ভুরিভুরি। আর যার জেরে অতীতে কম দুর্ঘটনা ঘটেনি। প্রাণও হারিয়েছে অনেকে। যার জন্য এবার মোটেই ঝুঁকি নিতে রাজি নয় ট্রাফিক পুলিশ। কড়া হাতে আইন লঙ্ঘনকারীদের আটকেছে পুলিশ প্রশাসন।

 ট্রাফিক আইন লঙ্ঘনে বাধা দেওয়ায়, আক্রান্ত হয়েছিল পুলিশ

গতমাসে ট্রাফিক আইন লঙ্ঘনে বাধা দেওয়ায়, আক্রান্ত হয়েছিল পুলিশ। ট্রাফিক পুলিশকে সজোরে ধাক্কা মারার অভিযোগ উঠেছিল বেপরোয়া বাইক চালকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর এসেছিল, রাতে এজেসি বোস উড়ালপুলে দুই চাকার যানের ওঠা নিষিদ্ধ। নিয়ম ভেঙে ভোর ৪টে নাগাদ SSKM-এর দিক থেকে উড়ালপুলে উঠে পড়েছিল একটি বাইক। কর্তব্যরত ট্রাফিক ASI আনারুল ইসলাম বাধা দেওয়ায়, তাঁকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করেছিল দুই বাইক আরোহী। গুরুতর আহত ট্রাফিক পুলিশ কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। দুই বাইক আরোহীকে আটক করেছিল হেস্টিংস থানার পুলিশ।

আরও পড়ুন, বন্ধ বোট, নতুন বছরে হয়রানি সুন্দরবনে, আটকে ১ হাজারের বেশি পর্যটক

বড়দিনের আগে কলকাতায় রাতভর অভিযান চালিয়েছিল পুলিশ

প্রসঙ্গত, বড়দিনের আগে কলকাতায় রাতভর অভিযান চালিয়েছিল পুলিশ। বেপরোয়া গাড়ি মত্ত অবস্থায় গাড়ি চালানো, হেলমেট ছাড়া বা ২ জনের বেশি বাইকে চড়া--সহ বিভিন্ন অভিযোগে ৩২৫ জনকে গ্রেফতার করা হয়েছিল পুলিশের তরফে। ট্রাফিক পুলিশের তরফে ৪৫৯টি মামলা রুজু হয়েছিল।  নিয়ন্ত্রণ করা হয়েছিল যান চলাচল ।   

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget