এক্সপ্লোর

Kolkata News: সোনার নেকলেস থেকে হিরের আংটি, প্রায় ৮ লক্ষ টাকার গয়না উধাও ব্যাঙ্কের লকার থেকে

Kolkata Bank Missing Case: প্রায় ৮ লক্ষ টাকার গয়না উধাও হয়ে গেছে শহরের বেসরকারি ব্যাঙ্কের লকার থেকে। কী বলছেন অভিযোগকারী ?

পার্থপ্রতিম ঘোষ,কলকাতা: সোনার নেকলেস, হিরের আংটি থেকে শুরু করে অ্যান্টিক হেয়ার পিন (Missing Case)। প্রায় ৮ লক্ষ টাকার গয়না উধাও হয়ে গেছে বেসরকারি ব্যাঙ্কের লকার থেকে। এমনই অভিযোগ তুলে মানিকতলা থানার দ্বারস্থ হয়েছেন কাঁকুড়গাছির এক বাসিন্দা। ব্য়াঙ্কের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে মানিকতলা থানা ও লালবাজারের ডাকাতি দমন শাখা।

ব্যাঙ্কের লকার থেকে উধাও ৮ লক্ষ টাকার গয়না

 ব্যাঙ্কের লকার থেকে উধাও ৮ লক্ষ টাকার গয়না। কাঁকুড়গাছির বেসরকারি ব্যাঙ্কের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন কাঁকুড়গাছির বাসিন্দা জয়া মাথুর। মহিলার দাবি,২০২২-এর ১৫ ডিসেম্বর ওই ব্যাঙ্কে একটি লকার নেন তিনি। ২২ ডিসেম্বর লকারে মেয়ের বিয়ের সমস্ত গয়না রেখে আসেন। গত ২৩ জুন লকার খুলতেই সন্দেহ হয় তাঁর। খতিয়ে দেখে বুঝতে পারেন খোয়া গেছে বেশ কিছু গয়না। এরপরই মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

'আমাকে বসিয়ে রেখে চাবি নিয়ে গিয়েছিল..'
 
 মহিলার দাবি, সোনার নেকলেস, হিরের আংটি, সোনার চিরুনি, একটি অ্য়ান্টিক হেয়ার পিন ও আংটি খুঁজে পাওয়া যায়নি। ব্যাঙ্ক কর্তৃপক্ষ এনিয়ে কোনও সদুত্তর দিতে পারেনি। অভিযোগকারী বলেন, 'আমি যেদিন গয়না রাখতে যাই, লকার খুলছিল না। আমাকে বসিয়ে রেখে চাবি নিয়ে গিয়েছিল। অনেক্ষণ পর এনে দেয়। কেউ মনে হয় ডুব্লিকেট করেছিল।'

ব্য়াঙ্কের সিসি ক্যামেরা ফুটেজ

বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, পুলিশ ঘটনার তদন্ত করছে। কোনও বক্তব্য থাকলে পরে জানানো হবে। সম্পত্তি যাতে সুরক্ষিত থাকে, সেই কারণে ব্যাঙ্কের ওপরই ভরসা করেন গ্রাহকরা। সেই ব্যাঙ্কের লকার থেকেই গয়না উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠল। স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ব্য়াঙ্কের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে মানিকতলা থানা ও লালবাজারের ডাকাতি দমন শাখা। 

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

প্রসঙ্গত, ব্যাঙ্কে চুরি বা গয়না উধাও হয়ে যাওয়ার ঘটনা এই প্রথমবার নয়, তবে এই মুহূর্তে এই ঘটনা গুলির পাশাপাশি রাজ্যে অনলাইন প্রতারণার ঘটনাও কম নয়। একের পর এক অ্যাকাউন্ট থেকে মুহূর্তেই টাকা হাপিস হওয়ার ঘটনা ভুরিভুরি চলতি বছরেও প্রকাশ্য়ে এসেছে। তবে এনিয়ে বারবার সতর্ক করেছে কলকাতা পুলিশ। যেকোনও উড়ো ফোন বা মেসেজ না পড়ে না শুনে একেবারে বিশ্বাস যেনও কেউ না করে, ব্যাঙ্কে গিয়েই যেন ব্যাঙ্কের কাজ মেটানো হয়, এই দাবি রয়েছে গ্রাহকদের জন্য ব্যাঙ্কের তরফেও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget