এক্সপ্লোর

Kolkata News: জল ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেন কারা ? ঘাড় থেকে দায় ঝাড়ল DVC

DVC Releasing Water Controversy: কারা সিদ্ধান্ত নেন কতটা জল আসছে, কতটা জল ছাড়তে হবে ? কী দাবি করলেন DVRRC-র চেয়ারম্যান এম রঘুরাম ?

কলকাতা: রাজ্যের বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার বিষয়ে নিজেদের ঘাড় থেকে দায় ঝাড়ল DVC। শুক্রবার একটি অনুষ্ঠানে দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যান এম রঘুরামের দাবি করেন, কোন জলাধার থেকে কত জল ছাড়া হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেয় দামোদর ভ্যালি রিভার রেগুলেশন কমিটি বা DVRRC।

জল ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেন কারা ? 

এই কমিটিতে রয়েছেন পশ্চিমবঙ্গের চিফ ইঞ্জিনিয়ার, ঝাড়খণ্ডের চিফ ইঞ্জিনিয়ার, DVC-র চিফ ইঞ্জিনিয়ার (সিভিল), CWC-র মেম্বার সেক্রেটারি এবং CWC-র চেয়ারম্যানের প্রতিনিধি। কমিটির সদস্যরা মিলিতভাবে সিদ্ধান্ত নেন কতটা জল আসছে, কতটা জল ছাড়তে হবে। DVRRC-কে নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল ওয়াটার কমিশন বা CWC। পশ্চিমবঙ্গে মাইথন এবং পাঞ্চেত জলাধার-সহ DVC-র মোট চারটে বাঁধ রয়েছে। এক্ষেত্রে DVC শুধুমাত্র অপারেটরের ভূমিকা পালন করে বলে দাবি সংস্থার চেয়ারম্যানের।

ডিভিসি-র জল ছাড়া নিয়ে বিস্তীর্ণ এলাকা ভেসে গিয়েছিল

প্রসঙ্গত,  এর আগে ডিভিসি-র জল ছাড়া নিয়ে বিস্তীর্ণ এলাকা ভেসে গিয়েছিল। রাতারাতি ক্ষতির সম্মুখীন হয়েছিল বাংলার একাংশ। যা ঘিরে বড়সড় বিতর্ক আকার নেয়। একদল বলে, এমন কোনও খবর না থাকায় প্রস্তুতিটুকুও নেওয়া সময় পায়নি রাজ্য। অপরদিকে, বলা হয় অনুমতি নেওয়া হয়েছিল। যদিও এই বিতর্কে যবনিকা খোদ দেশের প্রধানমন্ত্রী সেবার টেনেছিলেন। দুঃখপ্রকাশ করেছিলেন টুইটে। তবে সেখানেই তা থেমে থাকেনি। কেন্দ্রীয় সরকারকে এই বন্যার জন্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 'ম্যান মেড' বন্যার আখ্যা দিয়েছিলেন। এবং পুজোর আগেও রাজ্যের একাধিক জেলা ফের অসুবিধার মুখোমুখি হয়। মূলত প্রতিবারই জল ছাড়লে সবচেয়ে বেশি অসুবিধার মুখে পড়ে, হাওড়া,হুগলি, বর্ধমান, মেদিনীপুর।

আরও পড়ুন, কলকাতায় পেট্রোল ও ডিজেলের দর কী ? সপ্তাহান্তে জ্বালানি সস্তা কোন শহরে ?

'ডিভিসি জল ছাড়লেই বন্যা হয়'

'ডিভিসি জল ছাড়লেই বন্যা হয়', বর্ধমানের সভা থেকে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উল্লেখ্য, এর আগে গতবছরগুলিতে একনাগাড়ে বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগে বন্যা হয়েছে রাজ্যের একাধিক জেলায়। তবে ডিভিসি-র (DVC) জল ছাড়া নিয়ে 'ম্যান মেড বন্যা'র (Man Made Flood) আখ্যা আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (CM)। রাজ্য-কেন্দ্রর সেই তরজা এবার ফের উসকে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে।  যদিও তিনি উল্লেখ করেছিলেন কোন কোন জেলাতে জল প্রকল্প নিয়ে কাজ করছেন। বন্যা রুখতে ২ হাজার ৭৬৮ কোটির টাকার প্রকল্পের প্রসঙ্গ উঠে এসেছিল। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget