এক্সপ্লোর

Kolkata Maidan Pool Car Accident : সিগন্যাল ভেঙে গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা, সকাল-সকাল শহরে পুলকার দুর্ঘটনা, জখম স্কুল পড়ুয়ারা

দুর্ঘটনায় অন্তত তিন জন স্কুলপড়ুয়া আহত হয়েছে। একজনের মাথা ফেটে যায়। আরও দুই জন আহত। 

কলকাতা : সপ্তাহের প্রথম দিনই বড় দুর্ঘটনা।  ময়দান এলাকায়  সকালে স্কুলপড়ুয়াদের নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল একটি পুলকার।পুলিশ সূত্রে খবর, সিগন্যাল অমান্য করে পুলকারটি। তখন উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ধাক্কার জেরে পুলকারটি উল্টে যায়।  দুর্ঘটনায় অন্তত তিন জন স্কুলপড়ুয়া আহত হয়েছে। একজনের মাথা ফেটে যায়। আরও দুই জন আহত। তিনজনকেই তড়ঘড়ি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই একটি শিশুর মাথায় স্টিচ পড়ে। অন্যদেরও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে দুই গাড়ির চালককেই আটক করা হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সিগন্যাল ভেঙে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের অনুমান।   

অতীতেও একাধিক পুলকার দুর্ঘটনা                        

কলকাতায় পুলকার দুর্ঘটনা           

মাস তিনেক আগে, কলকাতায় একটি পুলকার দুর্ঘটনা ঘটে। লেক টাউনের ভিআইপি রোডে একটুর জন্য বড় বিপদ থেকে বাঁচে পড়ুয়াভর্তি পুলকারটি। সকাল পৌনে আটটা নাগাদ দুর্ঘটনা ঘটে। পডুয়াভর্তি পুলকারে ধাক্কা মারে একটি অ্যাপ ক্য়াব। পুলকারে তখন আট জন পড়ুয়া ছিল। দুর্ঘটনার পরে আতঙ্কিত হয়ে পড়া তারা। অ্যাপ ক্যাব চালককে পাকড়াও করে লেক টাউন ট্রাফিক গার্ড।  

মহিষাদলে পুলকার দুর্ঘটনা            

এই বছরের গোড়ার দিকে, পূর্ব মেদিনীপুরের মহিষাদলে পুলকার দুর্ঘটনা ঘটে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে আসার পথে পুকুরে পড়ে যায় পুলকারটি। ১৪ জন ছিল ওই পুলকারে, খবর স্থানীয়সূত্রে । স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন পড়ুয়াদের। 

উলুবেড়িয়ায় পুলকার দুর্ঘটনায় মৃত্যু

২০২৫ সালে হাওড়ার উলুবেড়িয়ায় পুকুরে পুলকার পড়ে গিয়ে  ৩ পড়ুয়ার মৃত্যু হয়। বহিরায় পড়ুয়াদের নিয়ে স্কুল থেকে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটেছিল। নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় পুলকারটি। ঘটনায় ৩ পড়ুয়ার মৃত্যু হয়, আহত হন দুই জন।  ঘটনায় প্রাণ যায় মাদার মেরিনা মিশন স্কুলের ৩ ছাত্র-ছাত্রী। তাদের নাম ইশিকা মণ্ডল (৭), সৌভিক দাস (১১), আরিন দাস (৯)।    

আরও পড়ুন :  লক্ষ লক্ষ টাকা তোলাবাজি, এবার গ্রেফতার ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget