এক্সপ্লোর

Cyber Crime: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব পাতিয়ে গৃহবধূকে দেহ ব্যবসায় নামানোর চেষ্টার অভিযোগ, গ্রেফতার যুবক

Bidhannagar Cyber Crime Police Station: সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ। বন্ধুত্ব পাতিয়ে এক গৃহবধূকে দেহ ব্যবসায় নামানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার এক যুবক। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

রঞ্জিৎ সাউ, বাগুইআটি: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব পাতিয়ে গৃহবধূকে দেহ ব্যবসায় নামানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার এক যুবক। তাকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃত ব্যক্তি একই পদ্ধতিতে অন্য কোনও মহিলার  সঙ্গে প্রতারণা করেছে কিনা তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বাগুইহাটি এলাকার বাসিন্দা এক গৃহবধূ ২০২১ সালের সেপ্টেম্বর মাসে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন, গত বছরের জুন মাস নাগাদ নাজিম শেখ নামে এক ব্যক্তির সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর পরিচয় হয়। সেখানেই কথোপকথনের সূত্রে তাঁদের সম্পর্ক গভীর হয়। এরপর ওই ব্যক্তির সঙ্গে বিভিন্ন জায়গায় বেড়াতেও যান এই গৃহবধূ। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ঘনিষ্ঠ ছবিও আদান প্রদান হয়। তবে সম্পর্ক কিছুদিন গড়াতেই ওই গৃহবধূ বুঝতে পারেন, অভিযুক্ত যুবক তাঁকে দিয়ে দেহ ব্যবসা করাতে চাইছে। বারবার তাঁকে জোর করতে থাকে ওই যুবক। ওই গৃহবধূ বিষয়টি এড়িয়ে গেলে তাঁকে সোশ্যাল মিডিয়ায় ফেক প্রোফাইল তৈরি করে ঘনিষ্ঠ ছবি, ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল শুরু করে অভিযুক্ত। এরপরই বিষয়টি বুঝতে পেরে তাঁর স্বামীকে জানান ওই গৃহবধূ। অবশেষে গত সেপ্টেম্বর মাসে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ।

এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্ত নাজিমের খোঁজে তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। সেই সময় অভিযুক্ত মুম্বইয়ে পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে খবর। অবশেষে গতকাল গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমানের কালনায় হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকে অভিযুক্ত নাজিম শেখকে গ্রেফতার করে পুলিশ।

অন্যদিকে, এক গৃহবধূর সঙ্গে সহবাস করার পর তাঁর অশ্লীল ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল নারায়ণপুর থানার পুলিশ। ধৃত যুবক ওই গৃহবধূকে হুমকি দিয়ে টাকা আদায়ের চেষ্টা করছিল বলে অভিযোগ। তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari : নিত্যযাত্রীদের বড় সুবিধা, 'যাত্রী সাথী'র সঙ্গে জুড়ল 'ভারত ট্যাক্সি', কী ঘোষণা মুখ্যমন্ত্রীর ?
নিত্যযাত্রীদের বড় সুবিধা, 'যাত্রী সাথী'র সঙ্গে জুড়ল 'ভারত ট্যাক্সি', কী ঘোষণা মুখ্যমন্ত্রীর ?
West Bengal News Live Updates: ২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
FIFA World Cup 2026 : মাঝরাতে বিশ্বকাপের ফাইনাল, চাইলে সোমবার ছুটি দিতে পারে স্কুল, বড় ঘোষণা রাজ্যের
মাঝরাতে বিশ্বকাপের ফাইনাল, চাইলে সোমবার ছুটি দিতে পারে স্কুল, বড় ঘোষণা রাজ্যের
Amit Shah : বাংলায় আমূল! বহু লোক পাবেন চাকরি, ৭০০ কোটির বিনিয়োগ নিয়ে কী জানালেন অমিত শাহ ?
বাংলায় আমূল! বহু লোক পাবেন চাকরি, ৭০০ কোটির বিনিয়োগ নিয়ে কী জানালেন অমিত শাহ ?

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget