এক্সপ্লোর

Maniktala: পার ২৪ ঘণ্টা, প্রতিবাদীকে পিটিয়ে খুনে অভিযুক্তরা এখনও অধরা

সূত্রের খবর, ঘটনার আগের দিন ৩ অভিযুক্তের সঙ্গে বচসা হয় অনিল রজকের। তাঁদের মধ্যে ১ জনকে সে মারধর করে বলেও অভিযোগ।

কলকাতা: মানিকতলায় প্রতিবাদীকে পিটিয়ে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্তরা। অভিযুক্তদের বিরুদ্ধে, ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা ও ৩৪ ধারায় সংঘটিত অপরাধের মামলা রুজু হয়েছে।                                                           

তৃণমূল নেতাকে গুলি করে খুন! বদলা নিতে একের পর এক বাড়িতে আগুন। অভিযুক্ত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুন ঘিরে কার্যত অগ্নিগর্ভ দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। এর মধ্যেই এবার খাস কলকাতায় প্রতিবাদীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে গতকাল। জানা গিয়েছে, মানিকতলার বাগমারির বাসিন্দা, নিহত অনিল রজক পেশায় গাড়ির মেকানিক ছিলেন। মুরারিপুকুরের একটি গ্যারাজে কাজ করতেন তিনি। মৃতের পরিবারের অভিযোগ, ওই গ্যারাজেই মদ, জুয়ার আসর বসাত অভিযুক্তরা। অবৈধভাবে ওই গ্যারাজে গাড়িও পার্কিং করত তাঁরা। তারই প্রতিবাদ করায় অনিল রজককে মারধর করা হয়।

সূত্রের খবর, ঘটনার আগের দিন ৩ অভিযুক্তের সঙ্গে বচসা হয় অনিল রজকের। তাঁদের মধ্যে ১ জনকে সে মারধর করে বলেও অভিযোগ। এর পরই তাঁর ওপর চড়াও হয় ৩ জন। প্রথমে তাঁর পেটে আঘাত করে অভিযুক্তরা। পড়ে গিয়ে দেওয়ালে মাথায় আঘাত পান তিনি। এরপর মস্তিস্কে রক্তক্ষরণে মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের পর চিকিৎসক জানিয়েছেন অনিলের সিরোসিস অফ লিভার ছিল। পাকস্থলীতে মিলেছে প্রায় ১ লিটার মদ। 

পরিবারের দাবি, মৃত্যুর আগে অনিল রজক জানিয়েছেন এলাকায় অসামাজিক কাজের প্রতিবাদ করায় স্থানীয় দুষ্কৃতীরা তাকে বেধড়ক মারধর করে। বাড়ি ফিরে বমি করতে শুরু করেন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় অনিলের। স্থানীয় বাসিন্দাদেরও অভিযোগ, ওই এলাকায় সাট্টা, জুয়া-নেশার আসর, ক্রিকেট বেটিং চক্র চলে রমরমিয়ে। 

গত শুক্রবারই, স্কুল পড়ুয়া মেয়েকে ধাক্কা মারার প্রতিবাদ করায় যাদবপুর থানার সামনে অটোচালকের হাতে প্রহৃত হন এক প্রতিবাদী। গত ৫ মে, ঝামাপুকুর পার্কে মাদক নেওয়ার প্রতিবাদ করায় বাড়ির কাছেই যুব তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ ওঠে মত্ত যুবকদের বিরুদ্ধে। 

এবার প্রতিবাদীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এই শহরে। মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেছে নিহত ব্যক্তির পরিবার। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget