এক্সপ্লোর

Santoshpur Fire : ভয়াবহ আগুনের গ্রাসে সন্তোষপুর স্টেশন, পুড়ে খাক দোকানপাট, বন্ধ ট্রেন চলাচল

Kolkata Fire Incident : প্রথম  আগুন দেখা যায় ১ নম্বর প্ল্যাটফর্মে । তারপর দ্রুত গতিতে ছড়ায় আগুন।

কলকাতা : পুজোর আগে পথে বসলেন ব্যবসায়ীরা। ঘর ভরা এখন শুধুই শূন্যতা। সাত সকালে সন্তোষপুর স্টেশনে আগুন লেগে পুড়ে খাক হয়ে গেল একের পর এক দোকান। ব্যাহত হল ট্রেন চলাচল। শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ লাইনের সন্তোষপুর স্টেশনে সকাল ৭টা নাগাদ আগুন লেগে যায়। প্রথম  আগুন দেখা যায় ১ নম্বর প্ল্যাটফর্মে । তারপর দ্রুত গতিতে ছড়ায় আগুন। কুণ্ডলী পাকিয়ে উঠতে শুরু করে কালো ধোঁয়া। লেলিহান শিখা দেখা যায় দূর থেকে। সকাল ৭ টা থেকে ওই লাইনে বন্ধ ট্রেন চলাচল ।  

পুজোর আগে সর্বহারা ব্যবসায়ীরা            
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে প্ল্যাটফর্মের ছোট-বড় একাধিক দোকানে। আগুনে ভস্মীভূত দোকানের ভেতরে থাকা সব সামগ্রীই। চারিদিকে শুধুই হাহাকার। পুজোর আগে সর্বস্ব হারিয়ে ফেললেন বহু মানুষ। 
 
কীভাবে লাগল আগুন?                                  
আগুনে আতঙ্কে যাত্রী থেকে দোকানদাররা । প্রায় ৪৫ মিনিট পর ঘটনাস্থলে আসে দমকলের ১টি ইঞ্জিন। আগুন নেভানোর লড়াই চলছে।  শর্ট সার্কিট থেকে আগুন, অনুমান দমকল আধিকারিকদের। তবে এখনও বাগে আসেনি আগুন। 

দুর্ভোগে রেলযাত্রীরা                 
এদিকে আগুন ঘিরে দুর্ভোগে নিত্যযাত্রীরা। সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে, শিয়ালদা দক্ষিণ শাখার বজবজ পর্যন্ত বেশ কিছুক্ষণের জন্য বিঘ্নিত থাকে ট্রেন পরিষেবা। রেল সূত্রে খবর, ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে কিছুক্ষণের জন্য মাঝেরহাট পর্যন্ত আপ ও ডাউন লাইনে পরিষেবা দেওয়া হয়। দমকলের NOC না পর্যন্ত এভাবেই চলে ট্রেন পরিষেবা বলে খবর। পরবর্তীকালে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের শিয়ালদা গামী ট্রেনটি রওনা দেয়।  ট্রেনযাত্রী ও রেলকর্মী শিবানী ভট্টাচার্য জানালেন , 'ট্রেন ৭টা ১৫ থেকে বন্ধ ছিল। কারণ তার আগেই আগুন লেগে যায়। ১ নম্বর প্ল্যাটফর্মে আগুন লাগার ফলে আমাদের ট্রেন বন্ধ করতে হয়েছে। ৭টা ১৫ তে আমাদের ট্রেন বন্ধ হয়ে গেছে। নৈহাটি যেতে পারেনি। ' 

এরপর, ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে, কিছুক্ষণের জন্য মাঝেরহাট পর্যন্ত আপ ও ডাউন লাইনে পরিষেবা দেওয়া হয়। প্রায় দু'ঘণ্টার চেষ্টায় শেষমেষ নিয়ন্ত্রণে আসে আগুন। সকাল সাড়ে ৯টা নাগাদ, ফের সন্তোষপুর স্টেশনে ট্রেন চলাচল শুরু হয়।

 

সেরা শিরোনাম

Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Kunal Ghosh:
"এখন উড়ালপুল থেকে রং তুলে ফেলা হচ্ছে, বিপজ্জনক রং ছেলেমানুষি করে লাগালেন কেন? দুর্ঘটনার দায় কে নেবে?", পোস্ট কুণালের

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget