এক্সপ্লোর

Charak Oth Controversy : ডাক্তারি পড়াশোনার প্রথম দিনেই 'চরক শপথ', কলকাতা মেডিক্যাল কলেজে তীব্র বিতর্ক

Hipocratic oath এদিকে কলকাতা মেডিক্যাল কলেজে যে ডাক্তারি পড়ুয়াদের প্রথম ক্লাসের প্রথম দিনেই চরক শপথ নেওয়ানোর ভিডিও ভাইরাল হয়েছে, তারা কোর্স শেষে আবার নতুন কোনও শপথ নেবেন কি না তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।

ঝিলম করঞ্জাই, কলকাতা : 'চরক-শপথ' (Charak Oath) নিয়ে প্রবল বিতর্ক কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College)। অভিযোগ, কলকাতা মেডিক্যালে প্রথম বর্ষের প্রথম ক্লাসেই ডাক্তারি পড়ুয়াদের নেওয়ানো হয়েছে বিতর্কিত ‘চরক’ শপথ। যা নিয়ে তুঙ্গে উঠেছে তরজা। সিনিয়র পড়ুয়াদের অভিযোগের তির কলকাতা মেডিক্যাল কলেজে কর্তৃপক্ষের দিকে। আর কর্তৃপক্ষের দাবি, গোটা ঘটনাটাই হয়েছে, ‘ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (National Medical Commission) গাইডলাইন মেনে।

মঙ্গলবার সকালে কলকাতা মেডিক্যাল কলেজে দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পড়ুয়ারা কর্তৃপক্ষের বিরুদ্ধে অধ্যক্ষ রঘুনাথ মিশ্র-র কাছে ডেপুটেশন জমা দিয়েছেন। তাদের দাবি, ন্যাশনাল মেডিক্যাল কমিশনের তরফে কোনওরকম লিখিত নির্দেশ না থাকলেও কার্যত স্বতঃপ্রণোদিত হয়ে ডাক্তারি পড়তে আসা প্রথম বর্ষের পড়ুয়াদের প্রথম দিনে প্রথম ক্লাসেই নেওয়ানো হয়েছে চরক শপথ। যদিও কর্তৃপক্ষ তাদের বক্তব্যে অনড়। তারা ন্যাশনাল মেডিক্যাল কমিশনের গাইডলাইন মেনেই কাজ করার কথা জানিয়েছেন। এদিকে কলকাতা মেডিক্যাল কলেজে যে ডাক্তারি পড়ুয়াদের প্রথম ক্লাসের প্রথম দিনেই চরক শপথ নেওয়ানোর ভিডিও ভাইরাল হয়েছে, তারা কোর্স শেষে আবার নতুন কোনও শপথ নেবেন কি না বা আদৌ শপথবাক্য পাঠে সরকারিভাবে কোনও বদল হবে কি না, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।

ঠিক কী নিয়ে সমস্যা ? ডাক্তারি পাশ করার পর পড়ুয়াদের তাঁদের গ্র্যাজুয়েশনের দিনে নেওয়ানো হয়ে থাকে হিপোক্রেটিক ওথ’ (Hipocratic oath)। হিপোক্রেটাসের শপথবাক্য পাঠ করেই রোগী চিকিৎসায় ব্রতী হন তাঁরা। পাশাপাশি তাঁদের দেওয়া হয়ে থাকে হোয়াইট কোটও। কিন্তু কিছুদিন আগে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের একটি গাইডলাইন ঘিরে বিতর্কের সূত্রপাত। যেখানে প্রস্তাব নেওয়া হয়, এবার থেকে ভারতীয় চিকিৎসকরা পাশ করার পর হিপোক্রেটিক ওথের বদলে চরক শপথ নেবেন। 

আরও পড়ুন- কলকাতা মেডিক্যালে প্রথম বর্ষের প্রথম ক্লাসেই বিতর্কিত ‘চরক’ শপথ ! রইল ভাইরাল ভিডিও

চিকিৎসকদের একাংশ ও বিরোধীদের বক্তব্য কেন্দ্রীয় সরকার যেভাবে চিরাচরিত ধরণ-ধারণ পাল্টে নিজেদের মতো করে ভারতীয় ইতিহাসের প্রেক্ষাপট তৈরি করতে চাইছে, এই শপথবাক্য পাঠে বদলও তেমনই এক পদক্ষেপ। যদিও ন্যাশনাল মেডিক্যাল কমিশনের তরফে যাবতীয় অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। পাশাপাশি এখনও সরকারিভাবে বদলও হয়নি প্রস্তাবের জায়গায়। তাই গোটা বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget