এক্সপ্লোর

Chingrighata Metro : 'উন্নয়নের বিরোধী ছিল তৃণমূল,' মেট্রোর কাজ আটকে থাকা নিয়ে কী অভিযোগ রেলমন্ত্রীর ?

Kolkata Metro Work: মেট্রোর কাজ খতিয়ে দেখতে কলকাতায় আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভয়ঙ্কর অভিযোগ আনেন তৃণমূলের বিরুদ্ধে। তিনি বলেন, 'চিংড়িঘাটায় মেট্রোর কাজে বাধা দিয়েছিল আগের সরকার'।

কলকাতা : সরকার বদলাতেই ভাগ্য খুলে গেল চিংড়িঘাটা মেট্রোর। যে কাজ প্রায় ২ বছর ধরে আটকে ছিল, রাজ্যে বিজেপি সরকার আসার পর, তা মিটেছে মাত্র ১২০ ঘণ্টায়। রবিবার কাজ খতিয়ে দেখতে কলকাতায় আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একাধিক উন্নয়নমূলক কাজের কথা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। মেট্রোর পাশাপাশি, রেলের কাজ হবে বলেও জানান তিনি। চিংড়িঘাটায় কাজ পরিদর্শন করার পর রেলমন্ত্রী ভয়ঙ্কর অভিযোগ আনেন তৃণমূলের বিরুদ্ধে। তিনি বলেন, 'চিংড়িঘাটায় মেট্রোর কাজে বাধা দিয়েছিল আগের সরকার', 'হাইকোর্টের নির্দেশের পরেও সহযোগিতা করেনি', 'উন্নয়নের বিরোধী ছিল আগের তৃণমূল সরকার।'

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ''কলকাতা মেট্রো কলকাতার মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এই প্রকল্পের জন্য প্রধানমন্ত্রী মোদি অনেক প্রচেষ্টা ও গুরুত্ব দিয়েছেন। ১৯৭২-এ এই প্রকল্প শুরু হয়। ৪২ বছরের মধ্যে মাত্র ২৮ কিলোমিটার কাজ হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী মোদির ১২ বছরের মধ্যে ৪৫ কিলোমিটার কাজ হয়েছে। এটাই মোদির উন্নয়ন। এটা এত বড় কাজ কিন্তু তৎকালীন তৃণমূল সরকার এর বিরোধিতা করেছিল। রাজ্যের কাজ হচ্ছে যে কোনও সমস্যার সমাধান করা, কিন্তু তা না করে উন্নয়নের বিপরীতে ছিলেন। এই চিংড়িঘাটার প্রজেক্ট তার জলজেন্ত উদাহরণ। এর পারমিশন চাইতে চাইতে আমরা বিরক্ত হয়ে গিয়েছিলাম। তারপর আমরা হাইকোর্ট গিয়েছিলাম। হাইকোর্টও বলেছিল এই প্রজেক্ট-এর জন্য পারমিশন দাও, কিন্তু রাজ্য সরকার দিয়েছিলো না। রাজ্য আবার সুপ্রিমকোর্টে যায়, সেখানেও ধাক্কা খায় তৃণমূল সরকার। তারপরও কাজ শুরু করতে দেয়নি। কিন্তু জনতা এর হিসাব পুরো করেছে। বড় ব্যবধানে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে সরকারে আনে। আর কিছুদিনের মধ্যেই এতটা কাজ এগিয়ে গেছে।''

আরও পড়ুন - আটকে ছিল প্রায় ১৮ মাস, সরকার বদলের পরই মাত্র ১২০ ঘণ্টায় শেষ হল চিংড়িঘাটা মেট্রোর কাজ

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই সবার আগে নিউ গড়িয়া থেকে বিমান বন্দর মেট্রো প্রকল্পের চিংড়িঘাটার উপর ভায়াডাক্টের কাজ দ্রুত শেষ করতে উদ্যোগী হন। আর তারই ফলশ্রুতিতে গত ১৮ মাস আটকে থাকা কাজ শেষ হয়ে যায় ১২০ ঘণ্টায়। ফলে, চিংড়িঘাটায় বাইপাসের উপর মাত্র ৩৬৬ মিটার অংশে মেট্রো লাইন তৈরি করা যায়নি। আর এই জটিলতার কারণে নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভের মধ্যে এখনও চলাচল করে না মেট্রো। তবে, মেট্রোর সিপিআরও আগেই জানিয়েছিলেন, এই ৩৬৬ মিটার অংশ জুড়ে গেলে হয়তো এই বছরের শেষের দিক থেকেই চলাচল করতে পারবে মেট্রো।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Ganja Seized: ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Advertisement

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget