এক্সপ্লোর

Kolkata Metro : ৩ বছর কলকাতা মেট্রোর কারশেডেই পড়ে চিন থেকে আনা অত্যাধুনিক ডালিয়ান রেক, কেন !

Dalian Metro rake : কলকাতা মেট্রো সূত্রের খবর, বিভিন্ন যান্ত্রিক বাধার জন্যই আজ অবধি ট্র্যাকে নামানো যায়নি ডালিয়ান রেক।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  শহরের লাইফলাইন। কলকাতা মেট্রো (Kolkata Metro)। দেশের প্রথম মেট্রোয়, যাত্রীদের সুবিধার কথা ভেবে তুলে দেওয়া হয়েছে নন এসি সব রেক। এখন এসি রেক দৌড়চ্ছে ট্র্যাকে। কিন্তু, যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে চিন থেকে আনা অত্যাধুনিক ডালিয়ান রেক আজ অবধি ট্র্যাকে নামানো যায়নি! 

অপেক্ষা করতে করতেই কেটে গেল ৩টে বছর। ২০১৯-এর গোড়ায় চিন (China) থেকে অত্যাধুনিক ডালিয়ান রেক আনার কথা ঘোষণা করে কলকাতা মেট্রো। রেকগুলি তৈরি করছে চিনা সংস্থা ডামিয়ান। রেকের বৈদ্যুতিক পরিকাঠামোর দায়িত্বে ছিল জাপানি সংস্থা তোশিবা। সেবছর মার্চ মাসে এসে পৌঁছয় প্রথম প্রোটোটাইপ ডালিয়ান রেক।ঠিক ছিল, এমন আরও ১৩টি রেক আনা হবে কলকাতা মেট্রোয়। এক একটি রেকের দাম ধরা হয়েছিল ৭৪ কোটি টাকা । কিন্তু, ৩ বছর পরও ১৩টি রেক আসা তো দূর, প্রথম প্রোটোটাইপ রেকটিও ট্র্যাকে নামানো সম্ভব হয়নি। কারণ দেখা দিয়েছে বেশ কিছু সমস্যা। কলকাতা মেট্রো সূত্রের খবর, প্রথম ডালিয়ান রেকটি আনার পরে দেখা যায়, এখানকার মেট্রোর ট্র্যাকের সঙ্গে তার গঠনগত ফারাক আছে। কিন্তু সেই রেকটিকে কলকাতা মেট্রোর পুরনো ট্র্যাকে চালানোর উপযুক্ত করে তোলা যায়নি। পাশাপাশি বিভিন্ন যান্ত্রিক বাধাও দেখা যায়। সমস্যার সমাধানের দায়িত্ব নিয়েছে Research Design and Standards Organisation। কিন্তু, এখনও অবধি সমস্যার সমাধান সম্ভব হয়নি! আর এখন কোভিডের কারণে, চিনের ডালিয়ান সংস্থার ইঞ্জিনিয়ারদেরও এখানে আনা সম্ভব হয়নি।


আরও পড়ুন : 

বর্ধমানে সাইকেলে চালিয়ে গিয়ে সম্পন্ন সাতপাক, গুগল মিটে লাইভ

নন এসি রেক উঠে যাওয়ার পরে, কলকাতা মেট্রোয় গত কয়েক মাসে এসেছে মেধা রেক। মেট্রো কর্তৃপক্ষের দাবি, অন্যান্য এসি রেক এবং মেধা রেকের উপস্থিতিতে সমস্যা হচ্ছে না। তবে কোটি কোটি টাকা খরচ করে আনা ডালিয়ান রেক কবে কারশেড থেকে বেরবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

 

 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Bangladesh News: বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
Kolkata Road Name Change: বদলাবে কলকাতার মেট্রো স্টেশনের নাম? লেনিন সরণি, হো চি মিন সরণিরও নাম বদলের প্রস্তাব
বদলাবে কলকাতার মেট্রো স্টেশনের নাম? লেনিন সরণি, হো চি মিন সরণিরও নাম বদলের প্রস্তাব
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget