এক্সপ্লোর

Burdwan Marriage : বর্ধমানে সাইকেলে চালিয়ে গিয়ে সম্পন্ন সাতপাক, গুগল মিটে লাইভ

Burdwan Groom Reaches Venue By Cycle :  বর্ধমানের সন্দীপনের বিয়ের চমকে নতুন সংযোজন ছিল বর ও বরযাত্রীর সাইকেল র‍্যালি। বেশ কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে হবু বর গেলেন শ্বশুরবাড়ি।

মেমারি : হত সাতপাক। আবদ্ধ হলেন ইদানীং কালে নেটদুনিয়ায় বহুচর্চিত বর্ধমানের জুটি সন্দীপন -অদিতি। না , এঁরা সেলেব নন। করোনা কালে এঁদের দু-একটি সিদ্ধান্তই স্বতন্ত্র করে তুলেছে বিয়েকে। গাঁটছড়া বঁধা সামনে থেকে দেখলেন অদিতি ও সন্দীপনের পরিবারের মুষ্টিমেয় সদস্যরা আর বাকিরা থাকলেন নেট মাধ্যমে। গুগল মিটের (Google Meet) মাধ্যমে এঁরা দেখলেন বিয়ে। আর ফেসবুকেও একটি লিঙ্ক শেয়ার করা হল, যাতে বিয়ে দেখতে পারল নেটিজেনরা। কথামতোই ফুড প্যাকেট পৌঁছল নিমন্ত্রিতদের ঘরে ঘরে। তবে বিয়ের রাতে বড় চমক দিলেন পাত্র । 

 বর্ধমানের সন্দীপনের বিয়ের চমকে নতুন সংযোজন ছিল বর ও বরযাত্রীর সাইকেল র‍্যালি। বেশ কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে হবু বর গেলেন শ্বশুরবাড়ি। কারণ ? জ্বালানির মূল‍্যবৃদ্ধির সময়ে বার্তা দেওয়ার ভাবনার পাশাপাশি সন্দীপন তুলে ধরলেন পরিবেশ ও জ্বালানী বাঁচাতে সাইকলের ভূমিকার কথা। বললেন, ' আমরা যেন কাছে-পিঠে কোথাও গেলে তেল না পুড়িয়ে সাইকেলেই যাই, তাই এই ভাবনা।  আমার সঙ্গে আছেন আরও ১১ বরযাত্রী। ওঁরাও সাইকেলেই কয়েক কিলোমিটার যাচ্ছেন আমার সঙ্গে'


কোভিড আবহে বর্ধমানের সন্দীপন-অদিতির পরিবারের লোকেরাও ছিলেন বিস্তর চিন্তায়। ২৪ জানুয়ারি বিয়েবাড়ি। কাকে ছেড়ে কাকে ডাকবেন। বুদ্ধি বাতলেছিলেন পাত্র নিজেই।  মাসের শুরুতেই পাত্রকে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হতে হয় হাসপাতালেও ! এরপরই এই ভাবনা। পাত্রী  অদিতি দাস ও এতে দারুণ খুশি।

বিয়ের অনুষ্ঠানে দুই পরিবার মিলিয়ে ১০০ জন হাজির থাকলেন, আর বাকিরা রইলেন ভার্চুয়াল মাধ্যমে। নিমন্ত্রিতদের ভূরিভোজের আয়োজনও  করা হল। আর আমন্ত্রিতরা ভারতের যে যেখানে আছেন, তাঁদের কাছে একই ফুড প্যাকেট সুন্দর ভাবে পৌঁছে দিল জোম্যাটো (Zomato Food Delivery)। সন্দীপন জানালেন, একটু আধটু সমস্যা ছাড়া পুরো বিষয়টিতে কোনও সমস্যা আসেনি। সকলেই পেয়েছেন নৈশভোজ। আয়োজনে খুশি বর-কনে উভয় পক্ষই।  

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget