এক্সপ্লোর

Kolkata Metro Rail : আজই মেট্রোর নতুন ৩ রুটের উদ্বোধন, কোন রুটে কত খরচে পৌঁছানো যাবে গন্তব্যে? রইল তালিকা

কলকাতা বিমান বন্দর স্টেশনের নাম রাখা হয়েছে জয় হিন্দ মেট্রো স্টেশন।  হাওড়া বা শিয়ালদা পৌঁছতে যাত্রীদের দিতে হবে ৫০ টাকা ভাড়া।

আজ, শুক্রবার, মেট্রোর তিনটি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আজকের পর থেকে  মেট্রোয় জুড়ছে শহরের ১৪ কিলোমিটার রাস্তা। নোয়াপাড়া-বিমানবন্দর, শিয়ালদা-ধর্মতলা, রুবির মোড়-বেলেঘাটা। নতুন ৩ রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।যশোর রোড স্টেশন থেকে মেট্রো পরিষেবার উদ্বোধনের পর, দমদম বিমানবন্দর স্টেশন অবধি মেট্রোতে সফর করবেন প্রধানমন্ত্রী।তারপর একই রুটে ফিরবেন তিনি। 

  • নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড হয়ে সোজা পৌঁছে যাওয়া যাবে দমদম বিমানবন্দরে। কলকাতা বিমান বন্দর স্টেশনের নাম রাখা হয়েছে জয় হিন্দ মেট্রো স্টেশন।  হাওড়া বা শিয়ালদা পৌঁছতে যাত্রীদের দিতে হবে ৫০ টাকা ভাড়া। সর্বোচ্চ ভাড়া সেক্টর ফাইভ পর্যন্ত, ৭০ টাকা।
  • বিমানবন্দর থেকে কবি সুভাষ পৌঁছনো যাবে ৪৫ টাকায়। বিমানবন্দর থেকে ধর্মতলা পৌঁছনো যাবে ৪০ টাকায়। 
  • বিমানবন্দর থেকে সেক্টর ৫ বা করুণাময়ী যাওয়ার ক্ষেত্রে যাত্রীদের দিতে হবে ৭০ টাকা ভাড়া।
  • এর পাশাপাশি এবার, মেট্রো পথে যুক্ত হবে ধর্মতলা-শিয়ালদা। এর ফলে, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়া যাবে। যাত্রীদের সময় বাঁচবে। আধ ঘণ্টায় হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পৌঁছে যাওয়া যাবে। শিয়ালদা থেকে ধর্মতলা, পৌঁছে যাওয়া যাবে মাত্র তিন মিনিটেই।
  • হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটে ৮ মিনিট ব্যবধানে মেট্রো চলবে। শুক্রবার, সন্ধে থেকেই চালু হয়ে যাবে পরিষেবা। সকাল ৬.৩০ থেকে রাত ১০টা ১৯ পর্যন্ত এই রুটে মেট্রো চলাচল করবে। অন্যদিকে, এতদিন নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চলছিল। সেটাই এবার চলবে বেলেঘাটা পর্যন্ত।
  • নিউ গড়িয়া থেকে বিমানবন্দর লাইন পুরোপুরি চালু হয়ে গেলে একটা মেট্রো ধরেই এয়ারপোর্ট থেকে সল্টলেক সেক্টর ফাইভে  পৌঁছানো যাবে। 
  • সোমবার থেকে, নোয়াপাড়া-দমদম বিমানবন্দর এবং রুবি-বেলেঘাটা রুটে মেট্রো পরিষেবা চালু হবে। সকাল ৮ থেকে ১২ ঘণ্টা মিলবে পরিষেবা। শনি এবং রবিবার এই দুই রুটে মেট্রো চলাচল বন্ধ থাকবে।            

    মেট্রো উদ্বোধনের পর  প্রধানমন্ত্রীর পরের গন্তব্য দমদম সেন্ট্রাল জেলের মাঠ। সড়কপথে বিকেল পৌনে ৫টায় দমদমে এসে জোড়া কর্মসূচিতে যোগ দেবেন তিনি। প্রথমে প্রশাসনিক সভা, যেখানে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর মাঠের আরেক অংশে, বঙ্গ বিজেপি আয়োজিত বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদি।                

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget