এক্সপ্লোর

Kolkata Metro: নিত্যযাত্রীদের জন্য স্বস্তির খবর, চিংড়িঘাটা মেট্রোর ৩৬৬ মিটার রাস্তার জট কাটাতে উদ্যোগী আদালত

Metro Railway: মেট্রো, রাজ্য, RVNL, KMDA, পুলিশকে বৈঠকে বসার নির্দেশ দিল আদালত।

কলকাতা: চিংড়িঘাটায় মেট্রোর (Kolkata Metro) জট কাটাতে উদ্যোগী হাইকোর্ট (Calcutta High Court)। প্রায় ৩৬৬ মিটার রাস্তার জট কাটাতে উদ্যোগী আদালত। মেট্রো, রাজ্য, RVNL, KMDA, পুলিশকে বৈঠকে বসার নির্দেশ দিল আদালত।

জনস্বার্থের জন্যে আলোচনায় বসুন, বুধবার পরামর্শ দিল আদালত। 'কবে আলোচনা? জানাতে হবে আগামীকাল', নির্দেশ বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। 'শুক্রবার সন্ধে ৭টা থেকে শনিবার সকাল ৭টা। শনিবার সন্ধে থেকে রবিবার সকাল, রবিবার সন্ধে থেকে সোমবার সকাল', এই ভাবে ২ সপ্তাহ কাজ করলেই সমস্যা মিটবে, আদালতে জানাল RVNL।

সম্প্রতি কলকাতা মেট্রোর সম্প্রসারিত তিনটি লাইনে পরিষেবা শুরু হয়েছে। কলকাতায় এসে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রসারিত লাইনে মেট্রোয় জুড়েছে শহরের ১৪ কিলোমিটার রাস্তা। নোয়াপাড়া-বিমানবন্দর, শিয়ালদা-ধর্মতলা, রুবির মোড়-বেলেঘাটা। নতুন ৩ রুটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। যশোর রোড স্টেশন থেকে মেট্রো পরিষেবার উদ্বোধনের পর, দমদম বিমানবন্দর স্টেশন অবধি মেট্রোতে সফরও করেন প্রধানমন্ত্রী। 

এদিকে, বুধবার, ৩ সেপ্টেম্বর থেকে আর রাত ১০.৪০ মিনিটে দমদম বা শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে আর ছুটবে না মেট্রো রেল। বছর খানেক আগেই কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ ব্লু লাইনে ৯টা ৪০-র বদলে নিউ গড়িয়া এবং দমদম থেকে রাত ১১টায় এক বিশেষ মেট্রো পরিষেবা চালু করার কথা ঘোষণা করা হয়েছিল। পরে সময় বদল করে ১০টা ৪০ মিনিটে সেই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই পরিষেবা শুরু হলেও, নেই কাঙ্খিত যাত্রী। বরং মেট্রোর বাড়তি পরিষেবা দিতে হচ্ছে বাড়তি খরচ। তাই অনির্দিষ্টকালের জন্য এই বিশেষ মেট্রো পরিষেবা বন্ধ হচ্ছে।

কলকাতা হাইকোর্টে শেষ মেট্রোর সময় বাড়ানোর জন্য একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। বলা হয়েছিল যে বহু অফিসযাত্রীই বেশ রাতে ফেরেন এবং তাঁদের নিত্যদিন ভোগান্তির শিকার হতে হয়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানিয়েছিলেন, রাতের মেট্রো বাড়ালে সাধারণ মানুষের সুবিধা হয়। তারপরেই গত বছরের জুন মাসেই ব্লু লাইনে রাতে এক জোড়া এই বিশেষ মেট্রো পরিষেবার ঘোষণা করা হয়েছিল। যাত্রীদের একাংশ এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি হয়েছিলেন। অনেকেই মনে করেছিলেন এই মেট্রো রাতে বাস বা ট্যাক্সি পাওয়ার ভোগান্তির অবসান ঘটিয়ে যাত্রী পরিষেবা অনেক সহজ করবে।

যদিও ওই মেট্রোয় পর্যাপ্ত পরিমাণে ভিড় না হওয়ার কথা আগেই জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। সেই কারণেই রাতের এই মেট্রোর জন্য দূরত্ব নির্বিশেষে নির্ধারিত ভাড়ার সঙ্গে আরও অতিরিক্ত ১০টাকা করে সারচার্জ যোগ করা হয়েছিল। তাতেও শেষরক্ষা আর হল না। বছর ঘুরতে না ঘুরতেই এই পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়ে ফেলল মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget