এক্সপ্লোর

Kolkata Metro : ফের মেট্রো লাইনে ঝাঁপ, অফিসে টাইমে ব্যাহত চলাচল

Kolkata Metro News : মাঝে মেট্রো পরিষেবা ঘণ্টাখানেকের জন্য ব্যাহত হলেও বেলা ১১ টা ২০ মিনিট থেকে আপ ও ডাউন, মেট্রোর দুই লাইনেই পরিষেবা ফের স্বাভাবিক হয়।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : কলকাতা মেট্রো (Kolkata Metro) লাইনে ফের ঝাঁপ। কালীঘাট মেট্রো স্টেশনে (Kalighat Metro Station) ঝাঁপ দেন একজন। যার জেরে অফিস টাইমে ব্যাহত হয় পরিষেবা। কালীঘাট স্টেশনে পঞ্চাশোর্ধ এক ব্যক্তি ঝাঁপ দেওয়ায় মাঝে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করেছে।

মেট্রো সূত্রে খবর, সকাল ১০ টা ২০ নাগাদ মেট্রোয় ঝাঁপ দেন এক ব্যক্তি। বয়স আনুমানিক পঞ্চাশের ওপরে। যদিও তাঁর পরিচয় এখনও জানা যায়নি। মাঝে মেট্রো পরিষেবা ঘণ্টাখানেকের জন্য ব্যাহত হলেও বেলা ১১ টা ২০ মিনিট থেকে আপ ও ডাউন, মেট্রোর দুই লাইনেই পরিষেবা ফের স্বাভাবিক হয়।

অফিস টাইমের ব্যস্ত সময়ে এই ঘটনার জেরে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। মেট্রো পরিষবা ব্যাহত হওয়ার জের পড়ে রাস্তাতেও। বাস-ট্রামে যে সময় দেখা যায় বাদুড়ঝোলা ভিড়।                                           

আরও পড়ুন- বজ্রপাত-দমকা ঝোড়ো হাওয়ার আশঙ্কা, রাজ্যজুড়ে আজ বৃষ্টির পূর্বাভাস

গত বছরের জুলাই মাসে জোড়া দুর্ঘটনা ঘটেছিল। যার একটি ছিল কালীঘাট মেট্রো স্টেশনেই (Kalighat Metro)। সেবার লাইনে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা করেছিলেন। সকাল সাড়ে ১০টা নাগাদ কবি সুভাষগামী মেট্রোর লাইনে ঝাঁপ দিয়েছিলেন ওই ব্যক্তি। আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ভর্তি করা হয়েছিল হাসপাতালে (Hospital)। কিন্তু শেষ রক্ষা হয়নি। পরে হাসপাতালে (Hospital) তাঁর মৃত্যু হয়েছিল। সেবারও সকালের ব্যস্ত সময়ে ওই লাইনে অনেকটা সময় বন্ধ ছিল মেট্রো পরিষেবা (Kolkata Metro Service)। যার জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার হয়েছিলেন অফিস যাত্রীরা।

গত বছরের জুলাই মাসে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। তার জেরে বন্ধ ছিল নিউ গড়িয়াগামী মেট্রো চলাচল। সেবার সাড়ে ১২টা থেকে বন্ধ ছিল নিউ গড়িয়াগামী মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী একটি মেট্রো হঠাৎই ব্রেক কষেছিল। এর পর বন্ধ হয়ে গিয়েছিল পরিষেবা। সূত্রের খবর, যিনি ঝাঁপ দিয়েছিলেন তাকে এখনও চিহ্নিত করা যায়নি।                           

আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি  

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বাস্থ্যসাথীতেও ভূতের খোঁজ! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ!
স্বাস্থ্যসাথীতেও ভূতের খোঁজ! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ!
Success Story: বাড়িতে পড়াশোনা করেই ক্র্যাক বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হলেন স্মৃতি
বাড়িতে পড়াশোনা করেই ক্র্যাক বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হলেন স্মৃতি
West Bengal News LIVE: ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভের গাড়ি, গো-ব্যাক স্লোগান শুনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কাকে নিশানা?
অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভের গাড়ি, গো-ব্যাক স্লোগান শুনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কাকে নিশানা?

ভিডিও

RG Kar News | আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সুমন হাজরার জামিন
Indranil Sen Arrested:
Uttarakhand News | ফের মাঝ আকাশে বিপদ, উত্তরাখণ্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার
Rahul Gandhi:
Cyclone Arnab : ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর ল্যান্ডফলের প্রভাবে বিপর্যস্ত Odisha-র একাংশ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget