এক্সপ্লোর

Kolkata Metro: আগামী একমাস মেট্রোর সময় বদল, শুধুমাত্র নিউ গড়িয়া-টালিগঞ্জ রুটে

Metro Services: কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহের শনিবার থেকে ৮ জুন পর্যন্ত সকাল ১০টায় শুরু হবে মেট্রোর পরিষেবা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: রক্ষণাবেক্ষণের কাজের জন্য টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া রুটে মেট্রোর সময় বদল করা হল (Kolkata Metro)। টালিগঞ্জ-নিউ গড়িয়া পর্যন্ত শনি-রবিবার মেট্রোর সময়সূচিতে পরিবর্তন। আপাতত ৮ জুন পর্যন্ত প্রতি শনি, রবিবার সকাল ১০টায় শুরু হবে পরিষেবা। শুধুমাত্র টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রোর সময় বদল করার সিদ্ধান্ত নেওয়া হল (Metro Services)। 

চলতি সপ্তাহের শনিবার থেকে ৮ জুন পর্যন্ত রদবদল

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহের শনিবার থেকে নিউ গড়িয়া-টালিগঞ্জ রুটে ৮ জুন পর্যন্ত সকাল ১০টায় শুরু হবে মেট্রোর পরিষেবা। এমনিতে শনিবার সকাল ৬টা বেজে ৫০ মিনিটে এবং রবিবার সকাল ৯টা থেকে শুরু হয় মেট্রো পরিষেবা। আগামী একমাসের জন্য প্রতি শনি-রবিবার সকাল ১০টায় টালিগঞ্জ-নিউ গড়িয়ায় মিলবে মেট্রো পরিষেবা (Metro Schedule)। 

একদিকে, মেট্রোর ট্র্যাক রক্ষণাবেক্ষণ, অন্য দিকে, মেগা পাওয়ার ব্লক, যার জেরে চলতি সপ্তাহের শেষ থেকে এক মাসেরও বেশি সময় ধরে বিঘ্নিত হবে শনি ও রবির মেট্রো পরিষেবা। মেট্রোর সময়সূচি না জেনে বাড়ি থেকে বেরোলে ভুগলে হবে পাতালপথে। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী এক মাসেরও বেশি সময় ধরে শনি এবং রবিবার সকালে টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে না। মেট্রোর ট্র্যাক রক্ষণাবেক্ষণ ও মেগা পাওয়ার ব্লকের জন্য সকালে কয়েক ঘণ্টা পরিষেবা বন্ধ রাখা হবে।

আরও পড়ুন: Anubrata Mondal: ‘বিবেক বলে কিছু আছে?’ মেয়ের গ্রেফতারিতে ফুঁসে উঠলেন অনুব্রত, পেলেন সাক্ষাতের অনুমতি

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শনিবার থেকে শুরু হবে মেগা পাওয়ার ব্লক। চলবে ৭, ১৩, ১৪, ২০, ২১, ২৭ ও ২৮ মে। একই রকম ভাবে পরিষেবা বন্ধ থাকবে জুন মাসের ৩, ৪ ৬ ও ১১ তারিখ সকালে। 

আগামী ৬, ১৩, ২০, ২৭ মে এবং ৩ জুন— এই ৫ শনিবার সকাল ৬টা ৫০ থেকে সকাল ১০টা পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত স্বাভাবিক মেট্রো চলবে। কিন্তু ওই সময় টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চলবে না। সকাল ১০টার পর থেকে আবার দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত স্বাভাবিক মেট্রো পরিষেবা মিলবে।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "শুধু মাত্র শনি এবং রবিবার মেট্রো পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে। সপ্তাহের বাকি দিন গুলিতে স্বাভাবিক নিয়মেই মেট্রো চলবে।"

একাধিক রদবদল মেট্রোর সময়সূচিতে

বিজ্ঞপ্তিতে মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, আগামী ৭, ১৪, ২১ মে এবং ৪ জুন— এই চার রবিবার সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলবে।কিন্তু টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত ওই সময় মেট্রো চলবে না। দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া মেট্রো স্বাভাবিক নিয়মে চলবে সকাল ১০টার পর।অন্য দিকে, ২৮ মে এবং ১১ জুন সকাল ৯টার বদলে সকাল ১০টা থেকে শুরু হবে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়ার মধ্যে মেট্রো পরিষেবা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
West Bengal News Live : বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ
বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget