এক্সপ্লোর

Kolkata Metro: মেট্রো রেলের ট্র্য়াকের হাল নিয়ে সমীক্ষায় চিন্তা, সংস্কারে ডাকা হল টেন্ডার

Metro Railway Kolkata: যানজট এড়িয়ে অল্প সময়ে লম্বা দূরত্বে সফর করার একমাত্র মাধ্যম কলকাতা মেট্রোর স্বাস্থ্য ভাবাচ্ছে আধিকারিকদেরকেও।

কলকাতা: নিউ গড়িয়া স্টেশনে থামে ফাটলের জের। চার দশকের পুরনো মেট্রোর পরিকাঠামো কী অবস্থায় রয়েছে, তা জানতে সম্প্রতি সমীক্ষা করায় মেট্রো রেল। সমীক্ষার রিপোর্টের পর এবার দক্ষিণেশ্বর নিউ গড়িয়া রুটে মেট্রোর পরিকাঠামো সংস্কারে ডাকা হল টেন্ডার। ৯ মাসের মধ্যে কাজ শেষের টার্গেট। 

শহরের লাইফলাইন মেট্রো নিয়ে পাল্লা দিয়ে বাড়ছে উদ্বেগও। যানজট এড়িয়ে অল্প সময়ে লম্বা দূরত্বে সফর করার একমাত্র মাধ্যম কলকাতা মেট্রোর স্বাস্থ্য ভাবাচ্ছে আধিকারিকদেরকেও। চার দশকের পুরনো মেট্রোর পরিকাঠামো কী অবস্থায় রয়েছে, তা জানতে সম্প্রতি সমীক্ষা করায় মেট্রো রেল। সমীক্ষা করেছে Rail India Technical and Economic Service বা রাইটস। সমীক্ষার পর মেট্রো রেল কর্তৃপক্ষের হাতে রিপোর্ট তুলে দিয়েছে রাইটস। আর তাতেই উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। শুধু নিউ গড়িয়া মেট্রো স্টেশনেই নয়, দেখা গেছে, কলকাতার গোটা মেট্রো নেটওয়ার্কেই নানান জায়গায় রয়েছে পরিকাঠামোগত ত্রুটি। একাধিক জায়গায় মেট্রো লাইনে সমস্যা দেখা গেছে। এমনকী 'ট্র্যাক বেড', অর্থাৎ যার ওপর লাইন পাতা থাকে, সেখানেও ধরা পড়েছে ত্রুটি।

পরিস্থিতি এমন পর্যায় যে, চলতি বছর বর্ষায় ২ বার মেট্রোর ট্র্যাকে জল ঢুকে গেছিল। বন্ধ রাখতে হয় পরিষেবা। গত বছরও পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে জল ঢুকে যায়। আর কোথায় কী ত্রুটি রয়েছে, তা জানতে রাইটস-কে দিয়ে সমীক্ষা করায় মেট্রো কর্তৃপক্ষ। সমীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই তা রেল বোর্ডের কাছে পাঠিয়ে দেওয়া হয়। আর রেল বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ার পরই তড়িঘড়ি টেন্ডার ডেকেছে মেট্রো রেল। বলা হয়েছে, টেন্ডারপ্রাপ্ত সংস্থাকে ৯ মাসের মধ্যে শেষ করতে হবে কাজ। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি বলেন, "অর্গানাইজেশন থেকে আমরা রিপোর্ট পেয়েছি, এত পুরনো লাইন সমস্যা তো আছেই।''

২২ অগাস্ট মেট্রোর ৩টি রুটের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। চিঠিতে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী এই প্রকল্পের উদ্বোধন করবেন। সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার পাশাপাশি রয়েছে চমক। পশ্চিমবঙ্গে রেলের কী কী প্রকল্প হচ্ছে এবং সেই সমস্ত প্রকল্পে কত টাকা অনুমোদন করেছে রেল মন্ত্রক, তার হিসেবের খতিয়ান লেখা রয়েছে নিমন্ত্রণপত্রে। এবার থেকে গ্রিন লাইনে মেট্রোপথে জুড়ে যাচ্ছে শিয়ালদা-এসপ্ল্যানেড। অরেঞ্জ লাইনে রুবির সঙ্গে যোগ হচ্ছে বেলেঘাটা। অন্যদিকে, ইয়োলো লাইনে কলকাতা বিমানবন্দরের সঙ্গে জুড়ে যাচ্ছে নোয়াপাড়া। ২২ অগাস্ট দমদমে নতুন ৩টি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

সেরা শিরোনাম

West Bengal News Live: মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
TMC News: জোড়াফুল কার? আগামীকাল ২ তৃণমূলের সঙ্গে ফের বৈঠকে বসবে কমিশন
জোড়াফুল কার? আগামীকাল ২ তৃণমূলের সঙ্গে ফের বৈঠকে বসবে কমিশন
Mahua Maitra: গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য উড়ে এল ডিম! ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য উড়ে এল ডিম! ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
Malda: জলবন্দি ভূতনির চরের বাসিন্দাদের দুর্ভোগ, ত্রাণের পাওয়ার আশায় শয়ে শয়ে নৌকােয় পাড়ি
জলবন্দি ভূতনির চরের বাসিন্দাদের দুর্ভোগ, ত্রাণের পাওয়ার আশায় শয়ে শয়ে নৌকােয় পাড়ি

ভিডিও

Disha Salian Case | দিশা সালিয়ান হত্যা মামলার তদন্তে CBI-র সীমা পাহুজা | ABP Ananda LIVE
Tmc News | বাগুইআটি-কেষ্টপুর থেকে প্রায় ১০ কোটি তোলাবাজি ! দেবরাজের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
CM Suvendu Adhikari | নেপালে হড়পা বানে নিখোঁজ পরিবারের সদস্যদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রীS
TMC Symbol Row |
NRS Hospital | এনআরএসে ছাত্র-ছাত্রীদের একাংশের হাতে ঘেরাও কলেজ কাউন্সিল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget